বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনায় রাজধানীর উত্তরায় দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র নেতা আব্দুস সালামের উদ্যোগে উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় মসজিদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবার অতিরিক্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।
এরই অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা ঢাকা মহানগর উত্তর এলাকার প্রতিটি জুমার মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, ‘তারেক রহমান সুস্থ থাকলেই গোটা বাংলাদেশ সুস্থ থাকবে।’ তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দেশের মানুষের প্রত্যাশা। জন্মদিনকে কেন্দ্র করে শুধু আনুষ্ঠানিকতা কিংবা উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থেকে জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গাছ মানুষের জীবন ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার মাধ্যম নয়, এটি একটি মহৎ কাজ এবং সদকায়ে জারিয়ারও অংশ। একটি গাছ মানুষের উপকারে আসার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও সম্পদ হয়ে থাকে। তাই দোয়ার পাশাপাশি বৃক্ষরোপণের মতো ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী বিভিন্ন থানা ও ওয়ার্ডে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষকে গাছ লাগানোর ব্যাপারে উৎসাহিত করাই মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে প্রধান অতিথি এস এম জাহাঙ্গীর হোসেন উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় মসজিদের সামনে এবং সংলগ্ন সড়কের দুই পাশে কাঠবাদাম ও নিমগাছের চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সাধারণ সম্পাদক এম এ হান্নান, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম আহ্বায়ক হাজী আনোয়ার ডালি, সোলেমান হোসেন, ফিরোজ আলম, আলফাজ উদ্দিন, উত্তরা ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সদস্য মতিউর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, জন্মদিন উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন