বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার দুপুরে কেন্দ্রীয় নবীনগর হরিসভা মন্দির প্রাঙ্গণে শারদীয় দূর্গাপূজার পুনর্মিলনী ও বার্ষিক আয়-ব্যয় হিসাব এবং সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
নবীনগর দূর্গা বাড়ির সভাপতি ও পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাবু প্রাণ ভল্লব সাহার সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় শারদীয় দূর্গা পূজার পুনর্মিলনীতে সকলের অংশগ্রহণে ও সার্বিক সহযোগিতার মাননীয় জাতীয় সংসদ সদস্য এড. আব্দুল মান্নান মহোদয়কে নবীনগর সকল সনাতনীদের ও সকল দূর্গাপূজা মন্ডপের পক্ষ হইতে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়াও বক্তারা উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কে পূজায় সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবান জানান। সভার শুরুতে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করা হয়। পূজা উদযাপন পরিষদের কমিটির সদস্য ও সনাতনী যারা মৃত্যু বরন করেছেন তাদের আত্মার শান্তির জন্য উপস্থিত সকলে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। সভায় পূজা পরিষদের সদস্য সচিব সাংবাদিক সঞ্জয় সাহা দাড়িয়ে সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করলে উপস্থিত সকলেই নতুন কমিটি মানিনা স্লোগান দিয়ে নতুন আহবায়ক কমিটি করার প্রস্তাব করেন। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক সাংবাদিক সঞ্জয় সাহা ও সদস্য সচিব রাজন দাস নির্বাচিত হয়। বাকি সদস্যরা হলো ২১ ইউনিয়নের একজন করে প্রতিনিধি ও পৌর সভার পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদক বৃন্দ। সভায় উপস্থিত ছিলেন ১২ টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রত্যেক ইউনিয়নের প্রত্যেক দূর্গা পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
এসময় বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটির সদস্য সুধীর সাহা, সুকেন সাহা, পরিমল বর্মণ, রাজন দাস, শ্যামল বর্মন, রঞ্জিত সূত্রধর, কাজল বর্মন, সজল মেম্বার,দিলীপ ঋষি, মানিক সূত্রধর, হরিপদ সাহা, সুশীল সূত্রধর, খোকন দাস, দিলীপ পাল, প্রান্তুস ভৌমিক, ক্ষিতীশ সূত্রধর, শংকর দেবনাথ, স্বপন দাস,শ্রীধন দাস,রবী দাস, ডা:প্রফুল্ল বর্মন,সঞ্জয় কুমার দাস প্রমুখ।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন