ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২২ নভেম্বর ২০২৬

মদনে জামায়াতের ৭ সদস্যের কর্মপরিষদ গঠন, সেক্রেটারি সাজেদুল হক

তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় উত্তরায় দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সরিষাবাড়ীতে ভূমির দখল ফিরে পেলেন আব্দুর রাজ্জাক

বৈরী আবহাওয়া উপেক্ষা করে বাহিরচরের ৭নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা, ভোটারদের ব্যাপক সাড়া

পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নলদীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ আসাদুজ্জামান জামানের বিরুদ্ধে

চট্টগ্রাম শহরে জামাতে ইসলামি বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শালিখায় সরকারি কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের সাথে সংস্কৃতিমন্ত্রীর মতবিনিময়

লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক দুই মামলায় যুবলীগের সাবেক ও সক্রিয় ৪ সদস্য গ্রেপ্তার

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক দুটি মামলায় অভিযান চালিয়ে যুবলীগ ও আওয়ামী লীগের সাবেক এবং সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার মামলা নং-২৪, তারিখ ১৮ নভেম্বর ২০২৬, জিআর নং-৩৪৩/২০২৬-এর তদন্ত ও আসামি গ্রেপ্তারের অংশ হিসেবে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী ২০২৬)-এর ৬(২)(আ)/৮/৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লালপুর উপজেলার ছোট বিলশলিয়া গ্রামের মোঃ ফজলুর রহমান ওরফে সোনার ছেলে মোঃ সাইফুল ইসলাম ওরফে গোল্ডেন সাইফুল (৫০)। তিনি নাটোর জেলা যুবলীগের সাবেক সদস্য, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সক্রিয় সদস্য এবং আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তাঁকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

একই মামলায় গোপালপুর বাজার এলাকার কাজী জয়নুল আবেদীনের ছেলে মোঃ আনোয়ারুল আজিম ওরফে বাপ্পি (৫১)কে রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালপুর পৌর যুবলীগের সাবেক সক্রিয় সদস্য।

অপরদিকে, লালপুর থানার মামলা নং-২১, তারিখ ১৭ নভেম্বর ২০২৬, জিআর নং-৩৪০/২৬ (লাল)-এর অভিযানে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ মামলাটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী ২০২৬)-এর ৬(২)(আ)/৮/৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় রুজু করা হয়েছে।

এ মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মৃত এছার উদ্দীন মন্ডলের ছেলে মোঃ শামিম আহমেদ (৫০)। তিনি উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য। তাঁকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া বালিতিতা মহেশপুর গ্রামের মোঃ আলাউদ্দীন সরদারের ছেলে মোঃ ইব্রাহিম সরদার ওরফে শুকুর (৫৬)কে রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনিও উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার চার আসামিকে শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক দুই মামলায় যুবলীগের সাবেক ও সক্রিয় ৪ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ