ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২২ নভেম্বর ২০২৬

মদনে জামায়াতের ৭ সদস্যের কর্মপরিষদ গঠন, সেক্রেটারি সাজেদুল হক

তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় উত্তরায় দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সরিষাবাড়ীতে ভূমির দখল ফিরে পেলেন আব্দুর রাজ্জাক

বৈরী আবহাওয়া উপেক্ষা করে বাহিরচরের ৭নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা, ভোটারদের ব্যাপক সাড়া

পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নলদীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ আসাদুজ্জামান জামানের বিরুদ্ধে

চট্টগ্রাম শহরে জামাতে ইসলামি বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শালিখায় সরকারি কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের সাথে সংস্কৃতিমন্ত্রীর মতবিনিময়

শালিখায় সরকারি কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের সাথে সংস্কৃতিমন্ত্রীর মতবিনিময়

নলদীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ আসাদুজ্জামান জামানের বিরুদ্ধে

নলদীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ আসাদুজ্জামান জামানের বিরুদ্ধে

নড়াইলের লোহাগড়া উপজেলার ১নং নলদী ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জামানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে অভিযোগ করা হয়েছে, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান জামান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় ও পুনর্বাসনে ভূমিকা রাখছেন। তাঁদের মধ্যে রয়েছেন—নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখিত ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাসেল মোল্লা, হলদা গ্রামের সাবেক ইউপি সদস্য মোজাফফর মজুমদার, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল বিশ্বাস, আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস, জালালসি গ্রামের আওয়ামী লীগ নেতা মো. চুন্নু মেম্বার এবং কালিনগর গ্রামের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সুব্রতসহ আরও কয়েকজন।

স্থানীয় বিএনপির সচেতন নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে, তাঁদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার মাধ্যমে এলাকায় নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করছেন আসাদুজ্জামান জামান।

এ ঘটনায় নলদী ইউনিয়নের বিএনপির ত্যাগী ও সচেতন নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।আসাদুজ্জামান জামানের দলীয় প্রোগ্রামে আওয়ামী দোসরদের আনার কারণে অনেক বিএনপি'র  নেতৃবৃন্দ কর্মসূচিতে আসেন না।  এমনকি তাঁর কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে অনেক বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ দলটির প্রতি আগ্রহ হারাচ্ছেন বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে অপরাধের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে সাংগঠনিক অবস্থান পরিষ্কার করা উচিত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নলদীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ আসাদুজ্জামান জামানের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

নড়াইলের লোহাগড়া উপজেলার ১নং নলদী ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জামানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে অভিযোগ করা হয়েছে, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান জামান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় ও পুনর্বাসনে ভূমিকা রাখছেন। তাঁদের মধ্যে রয়েছেন—নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখিত ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাসেল মোল্লা, হলদা গ্রামের সাবেক ইউপি সদস্য মোজাফফর মজুমদার, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল বিশ্বাস, আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস, জালালসি গ্রামের আওয়ামী লীগ নেতা মো. চুন্নু মেম্বার এবং কালিনগর গ্রামের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সুব্রতসহ আরও কয়েকজন।

স্থানীয় বিএনপির সচেতন নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে, তাঁদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার মাধ্যমে এলাকায় নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করছেন আসাদুজ্জামান জামান।

এ ঘটনায় নলদী ইউনিয়নের বিএনপির ত্যাগী ও সচেতন নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।আসাদুজ্জামান জামানের দলীয় প্রোগ্রামে আওয়ামী দোসরদের আনার কারণে অনেক বিএনপি'র  নেতৃবৃন্দ কর্মসূচিতে আসেন না।  এমনকি তাঁর কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে অনেক বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ দলটির প্রতি আগ্রহ হারাচ্ছেন বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে অপরাধের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে সাংগঠনিক অবস্থান পরিষ্কার করা উচিত।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ