ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত সদস্য সচিব ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজিমুদ্দিন দেওয়ান। রোববার দুপুরে এস এম জাহাঙ্গীর হোসেনের বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় ফুলের শুভেচ্ছা ও ফুলের মালা পরিয়ে একে অপরকে অভিনন্দন জানান নেতারা। পরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পুরো আয়োজনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুস সাত্তার বাবুল ও কামাল হোসেন, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, দক্ষিণখান থানা তাঁতী দলের আহ্বায়ক নয়ন রাজ, সদস্য সচিব ওমর সানি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজু ইসলাম জীবন, যুগ্ম আহ্বায়ক রাসেল খান, সাইফুল মহাসিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত আলোচনায় নাজিমুদ্দিন দেওয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্য সচিব হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেনকে দায়িত্ব দেওয়ায় আমরা তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বিগত দিনগুলোতে দলের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আগামীতেও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন যে নির্দেশনা দেবেন, আমরা ঐক্যবদ্ধভাবে তা বাস্তবায়নে কাজ করে যাব। এ সময় এস এম জাহাঙ্গীর হোসেন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের জন্য সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। যার যার কর্মই তার গন্তব্য নির্ধারণ করবে। দল আমাকে মনোনয়ন দিয়েছে বলেই আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী ও দল আমাকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিবের দায়িত্ব দিয়েছে।
আমি দীর্ঘদিন দলের সঙ্গে ছিলাম, ধৈর্য ধরে কাজ করেছি। আজকের অবস্থানে আসার পেছনে দলের প্রতি আমার নিষ্ঠা ও সাংগঠনিক সম্পৃক্ততা রয়েছে। তিনি আরও বলেন, আপনারা নিজ নিজ অবস্থান থেকে দলের জন্য কাজ করে যান। দলের জন্য যাঁরা আন্তরিকভাবে কাজ করবেন, দল অবশ্যই তাঁদের মূল্যায়ন করবে। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন