ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ আটক।

পঞ্চগড়ে অবহেলায় ধ্বংসের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি

দায়িত্বের অধ্যায় শেষ, স্মৃতিতে অম্লান বিজয়নগরের সহকর্মীরা:আবু সাইদ সরকারের বিদায়ী বার্তা

কক্সবাজারের উখিয়ায় আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে, কেবল তারাই এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারবে

চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানায় পুলিশের অভিযান, ১৭ পাসপোর্টসহ গ্রেপ্তার মূলহোতা

আমতলীতে ১০ দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে তারাকান্দায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ

বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ

পঞ্চগড়ে অবহেলায় ধ্বংসের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি

পঞ্চগড়ে অবহেলায় ধ্বংসের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামের ঐতিহাসিক জমিদার বাড়ি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে একসময়ের জমিদারি ঐতিহ্যের স্মারক এই স্থাপনাটির অবশিষ্ট অংশও ক্রমেই হারিয়ে যাচ্ছে। বাড়ির পাশাপাশি প্রাচীন মন্দিরের অবকাঠামোও পড়েছে ক্ষয়ের মুখে। জেলার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এই নিদর্শন সংরক্ষণ করে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে স্থাপনাটি সংরক্ষণে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সরেজমিনে পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

স্থানীয় ইতিহাস ও প্রচলিত তথ্য অনুযায়ী, ভারতের কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ রায়ের অধীনস্থ জমিদার হিসেবে ধর্য্য নারায়ণ, মতিলাল রায়, মধুসূদন রায়, যদুনাথ রায় এবং ধর্য্য নারায়ণের ছেলে লক্ষিন্দ্র নারায়ণ রায় ও কমলকৃষ্ণ রায় সোনাহার এলাকায় জমিদারি পরিচালনা করতেন। প্রায় আড়াই যুগ ধরে এ অঞ্চলে জমিদারি কার্যক্রম চালু ছিল। একসময় জমির খাজনা আদায়সহ নানা কর্মকাণ্ডে জমিদারবাড়ি ছিল বেশ জমজমাট। সময়ের পরিবর্তনে সেই জৌলুশ হারিয়ে এখন পড়ে রয়েছে কেবল বাড়ি ও মন্দিরের ভগ্নাবশেষ।

১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান ভাগের পর জমিদারি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসে। পরবর্তী সময়ে পাকিস্তান সরকার ১৯৫৭-৫৮ সালে জমিদারি প্রথা বিলুপ্ত করে নতুন আইন প্রণয়ন করে। ১৯৫৮-৫৯ সালের দিকে জমিদার পরিবারের সদস্যরা ভারতের জলপাইগুড়িতে চলে যান।

১৯৬২ সালে পাকিস্তান সরকার জমিদারদের সম্পত্তির একটি অংশ ‘শত্রু সম্পত্তি’ বা এনিমি প্রপার্টি হিসেবে গণ্য করে। জমিদারের জমিতে আধি বা বর্গাচাষ করা অনেক প্রজা সরকারি আইন কার্যকর হওয়ার পর ভূমি অফিস থেকে ডিসিআর কেটে নিজেদের দখল বজায় রাখেন। প্রায় ১৪ হাজার একর বা সাত হাজার বিঘা জমির মধ্যে ডিসিআর নেওয়া অংশ বাদে বাকি জমি এনিমি সম্পত্তির আওতায় রয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি। তবে এসব জমির কিছু অংশ এখনো জমিদার পরিবারের বংশধরদের দখলে রয়েছে বলে জানা গেছে।

জমিদার মতিলাল রায়ের ছোট পুত্রবধূ প্রতিমা রানী বলেন, “আমার শাশুড়ি মায়ের কাছে জমিদারি আমলের অনেক গল্প শুনেছি। কত বছর ধরে আমার শ্বশুরের জমিদারি ছিল, তা তাঁর কাছ থেকেই জানা। শ্বশুর অসুস্থ হলে চিকিৎসার জন্য শিলিগুড়িতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাশুড়ি বলেছিলেন, ইনকাম ট্যাক্সের কারণে কিছু জমি নিলামে বিক্রি করতে হয়েছিল। পরে জমিদারি প্রথাও শেষ হয়ে যায়। এখনো কিছু জমি রয়েছে, যেগুলো উদ্ধারের জন্য প্রায় ৫০ বছর ধরে মামলা চলছে। জমিগুলো উদ্ধার করতে না পারলে আমাদের পথে বসতে হবে।”

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, ঐতিহাসিক এই স্থাপনাটি সংরক্ষণ করা গেলে পঞ্চগড়ের ইতিহাস ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি পর্যটন খাতেও নতুন সম্ভাবনা তৈরি হবে। তাঁদের দাবি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে জমিদার বাড়ি ও মন্দিরের অবশিষ্ট স্থাপনা সংস্কার এবং সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে স্থানটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা রতন কুমার রায় বলেন, “১৮৪৬ সালে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন মৃত জমিদার মতিলাল রায়। এটি বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। বাড়িটি সংস্কার করা হলে বর্তমান প্রজন্ম পঞ্চগড়ের জমিদার বাড়ির ইতিহাস জানতে পারবে। এখানে পর্যটনকেন্দ্র গড়ে উঠলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসবেন। এতে এই এলাকার অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।”

পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তাঁর নজরে আসে। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে দেবীগঞ্জে গিয়ে তিনি জমিদার বাড়িটি সরেজমিনে পরিদর্শন করেন। সেখানে বাড়িটির ভগ্নাবশেষের পাশাপাশি একটি মন্দিরও দেখতে পান, যেটিকে তিনি দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের অমূল্য সম্পদ হিসেবে বিবেচনা করেন।

জেলা প্রশাসক আরও বলেন, পঞ্চগড় পর্যটনের অপার সম্ভাবনাময় একটি জেলা। ঐতিহাসিক জমিদার বাড়ি ও মন্দিরকে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষণ করে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা সম্ভব হলে জেলার পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে। এ বিষয়ে তিনি উদ্যোগ নিয়েছেন এবং জমিদার বাড়িটিকে পর্যটনের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছেন।

সোনাহারের ঐতিহাসিক জমিদার বাড়ি কেবল একটি পুরোনো স্থাপনা নয়, এটি পঞ্চগড়ের অতীত ইতিহাস, সংস্কৃতি ও জমিদারি ব্যবস্থার স্মারক। যথাসময়ে সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হলে কালের গর্ভে হারিয়ে যেতে পারে এই ঐতিহাসিক নিদর্শন। তাই বাড়ি ও মন্দিরের অবশিষ্ট অংশ দ্রুত সংস্কার, সংরক্ষণ এবং প্রত্নতাত্ত্বিক স্বীকৃতির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগে সোনাহারের এই জমিদার বাড়ি একদিন পঞ্চগড়ের অন্যতম পর্যটন আকর্ষণে পরিণত হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে অবহেলায় ধ্বংসের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ