মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চালা ইউনিয়নের লাউতা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বর্তমান খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছিলেন কাজী আব্দুল মজিদ। ওই সময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন।
হরিরামপুর থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ওই মামলায় কাজী আব্দুল মজিদসহ হরিরামপুর উপজেলার পাঁচজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আফরোজা খানম রিতার বয়ড়া ইউনিয়নের বয়ড়া গ্রামের বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলে হামলা, ভাঙচুর এবং বিএনপির নেতাকর্মীদের মারধরের অভিযোগে মামলাটি করা হয়।
২০২৪ সালের ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান দুলাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।
হরিরামপুর থানার ওসি জেওএম তৌফিক আজম মুঠোফোনে বলেন, “চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদকে আটক করে মানিকগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে। মানিকগঞ্জ সদরের একটি মামলায় তাকে আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন মুঠোফোনে বলেন, সদর থানার একটি রাজনৈতিক মামলায় হরিরামপুর থেকে এক ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন