দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ এবং নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনার প্রতিবাদে ময়মনসিংহের তারাকান্দায় বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারাকান্দা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল ও সদস্যসচিব মহিবুল হক টুটুল।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ফারুক আহমেদ, বিপ্লব হোসেন রবি, সোহেল রানা, নজরুল ইসলাম আজাদ, সাজু ফকির, তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম মণ্ডল ও সদস্যসচিব আমির হাসান স্বপন, ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্যসচিব দেলোয়ার হোসেন শেখ, মিজানুর রহমান দুরন্ত, আশরাফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানান এবং নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন