উখিয়ার সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চবিদ্যালয়ে পরিচালনার কমিটির সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছে এসএসসি নির্বাচনী পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে কেবল তারাই ফরম পূরণ ও চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে,এই ব্যাপারে স্কুলপরিচালনা কমিটির সভাপতি,সাদমান জামী চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানান, এই সিদ্ধান্ত অনেক আগেই গ্রহণ করা হয়েছে। কোনো অবস্থাতেই অকৃতকার্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের বারবার ফোন করে অবহিত করা হয়েছে। নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হলে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না—এ বিষয়টিও বারবার স্পষ্টভাবে জানানো হয়েছে।
শিক্ষার্থীদের পড়াশোনার মানউন্ননে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন। এরপরও যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের ক্ষেত্রে নিয়মের কোনো ব্যতিক্রম করা হবে না বলেন তিনি, তিনি আরো জানান,কোনো ধরনের তদবির, সুপারিশ, রাজনৈতিক প্রভাব কিংবা ব্যক্তিগত অনুরোধ এসএসসি ফরম পূরণের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। নিয়মের বাইরে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই।
যারা তদবির কিংবা সুপারিশের মাধ্যমে এই সিদ্ধান্ত পরিবর্তনের চিন্তা করছেন, তাদের কাছে তিনি অগ্রিম ক্ষমাপ্রার্থী জানিয়েছেন।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন