ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, আতঙ্কে লক্ষীগড় ডাঙ্গাপাড়ার ১৩০ শিক্ষার্থী

৫০ বছরেও পাকা হয়নি সড়ক! কেশবপুরে কাঁচা রাস্তায় দুর্ভোগের শেষ নেই, উন্নয়নের অপেক্ষায় এলাকাবাসী

সুনামগঞ্জের জামালগঞ্জের গজাইরা, লালপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

সরিষাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ-ড. আতিক মুজাহিদ

বীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মধ্যবিত্ত পরিবারের স্বপ্নজয়, সংগ্রাম থেকে সাফল্য এমবিবিএস পাস করে উম্মে কুলসুম লিজা এখন ডা. লিজা

মধ্যবিত্ত পরিবারের স্বপ্নজয়, সংগ্রাম থেকে সাফল্য এমবিবিএস পাস করে উম্মে কুলসুম লিজা এখন ডা. লিজা

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ-ড. আতিক মুজাহিদ

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ-ড. আতিক মুজাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেন, ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যসিবাদ বিরোধী যতদল আছে সবাই ঐক্যবদ্ধ। এনসিপি তো বটেই। ইতিমধ্যে আমাদের ৩৯ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা হয়েছে। কুড়িগ্রামে ৪ তারিখ বিক্ষোভ আছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসবেন। সারাদেশে আমরা মাঠে থাকবো। 

তিনি বলেন, আমাদের মূলত বিএনপির সাথে ঐক্য নয় জাতীয় স্বার্থে ঐক্য। বাংলাদেশের ৭০% মানুষ ঐক্য করেছে সংষ্কারের দাবিতে। যেখানে সবার অধিকার ফিরে পাবে। সংষ্কার মানে ভোট দিয়ে যেন ভোট ঠিক থাকে। সামনে স্থানীয় নির্বাচন মানুষ এখনও শঙ্কার মধ্যে আছে যে ভোট স্বচ্ছ হবে তো। যদি নির্বাচন কমিশনার স্বচ্ছ না হয় তাহলে কীভাবে নির্বাচন স্বচ্ছ হবে। তিনি আরো বলেন, জুলাই সনদ যদি সংস্কারের রায় অনুযায়ী বাস্তবায়ন করা যেত তাহলে দেশে একটা শৃঙ্খলা ফিরে আসতো। 

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল বেলা ১:০০ টায় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ঘাটে নৌ- অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

দেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে মন্তব্য করে তিনি আরো বলেন,  এটা সত্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রী ও মন্ত্রণালয়ের আরো স্বচ্ছ ভূমিকা পালন করা উচিত ছিলো। কিন্তু তা আমরা দেখিনি। তিনি ( স্বরাষ্ট্রমন্ত্রী) অনেক সময় উড়িয়ে দিয়েছিলেন যে এমন কিছু হবে না। এতে জন নিরাপত্তার অনেক ঘাটতি হয়েছে। 

পুলিশকেও নানা অপরাধের কারণে তাদের অ্যারেস্ট করছে। এক্ষেত্রে তারা তাদের বাহিনী পরিচালনা করতে পারছে না। প্রত্যাশা থাকবে তারা দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে জনমনে আস্থা ফিরিয়ে আনবে। 

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সরকার আন্তরিক কী না এটা বড় বিষয়। মানুষ আসলেই পরিবর্তন চায়। জুলাই সনদের বাস্তবায়ন চায়। আমরা আশা করি সরকার বারবার জুলাই সনদ নিয়ে ডিগবাজি করবে না।

এসময় উপস্থিত ছিলেন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা পারভীন, যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর, জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার সফিক মোল্লা প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ-ড. আতিক মুজাহিদ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ