ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও -১আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দ ২৯অক্টোবর ভোট

গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসক সিলেট জেলা কমিটির সহ-সভাপতি হলেন ওসমানীনগরের মামুনুর রহমান

কালাইয়ে মাত্রাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আখচাষ সম্প্রসারণে জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপকের সাথে বোয়ালমারী গ্রামের আখচাষীদের মতবিনিময়

খানসামায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ: চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ আয়াকে মানসিক নির্যাতনের অভিযোগ

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার :-দিনাজপুরের খানসামা উপজেলার চকরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম (লিপু)-এর বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ এবং এক নারী কর্মীকে মানসিক নির্যাতন ও কুপ্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোছাঃ আঁখি আক্তার অভিযোগ করেন, তিনি উক্ত বিদ্যালয়ে “আয়া” পদে কর্মরত থাকাকালীন প্রধান শিক্ষক তাকে দীর্ঘদিন ধরে অশালীন ভাষায় গালিগালাজ, বিভিন্ন কুপ্রস্তাব এবং মানসিক নির্যাতন করে আসছেন। এমনকি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করার পরও তাকে অযথা কাজের চাপ দেওয়া হয় এবং হেয় প্রতিপন্ন করা হয়।

তিনি আরও জানান, ৩১ মার্চ ২০২৬ তারিখে দুপুরে বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষক তাকে ও তার সহকর্মীকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এ সময় প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি ও চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

অন্যদিকে, ভুক্তভোগীর স্বামী মোঃ ইব্রাহিম ইসলাম অভিযোগ করেন, একই প্রধান শিক্ষক তার কাছ থেকে অফিস সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে ১৩ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। তবে নির্ধারিত সময় অতিবাহিত হলেও চাকরি না দিয়ে নানা টালবাহানা করতে থাকেন। টাকা ফেরত চাইলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

এছাড়াও অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর স্ত্রীর নাম ব্যবহার করে সোনালী ব্যাংক এর ঋণ  গ্রহণ ও প্রতারণামূলক কর্মকাণ্ডেও জড়িত।এ বিষয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয় মহলে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

খানসামায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ: চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ আয়াকে মানসিক নির্যাতনের অভিযোগ

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ