ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি

বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ  ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন  নির্বাচিত

পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

বারহাট্টায় অতিরিক্ত মূল্যে  সার বিক্রি, দুই জনকে জরিমানা করায় হয়

বেড়া পৌরসভায় ডিজিটাল গণতন্ত্র উদ্যোগের আওতায় পরিষেবা পর্যালোচনা সংলাপ

পীরগাছায় যানজট নিরসনে নতুন অটোরিকশা স্ট্যান্ডের উদ্বোধন

গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হরিরামপুরে ১১ বছরের কন্যা শিশুকে ইভটিজিং করায় এক  যুবক আটক।

উত্তরখানে রাস্তা দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরখান এলাকার ৪৬ নং ওয়ার্ডের বড়বাগে রাস্তা দখল করে ইট-বালু ফেলে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এতে শতাধিক পরিবারের একমাত্র চলাচলের পথটি প্রায় অচল হয়ে পড়েছে, সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। বড়বাগের এলাকাবাসীরা জানান  তিন ফুট প্রশস্ত সরু এই রাস্তাটির  কিছু অংশ দখল করে রেখেছেন আহসান উল্লাহ মাস্টার, তিনি নিজের বাড়ির নির্ধারিত সীমানা অতিক্রম করে রাস্তার ওপর ইট ও বালুর স্তূপ ফেলে রাখায় পথচারী ও মোটরসাইকেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর দাবি, একাধিকবার বিষয়টি অবহিত করা হলেও তিনি তা আমলে নেননি। বরং অভিযোগ রয়েছে, তার দুই ছেলে আল আমিন ও সাজ্জাদ হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে সাধারণ মানুষ আরও অসহায় হয়ে পড়েছেন। পাশের বাড়ির মালিক শহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে রাখার কারণে আমরা চরম দুর্ভোগে আছি। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বহুবার অনুরোধ করেও কোনো সমাধান পাইনি। এছাড়া সামান্য বৃষ্টিতেই ইট-বালুর কারণে রাস্তা কাদায় পরিণত হয়, ফলে শিশু ও বৃদ্ধদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটছে বলে জানান এলাকাবাসী।

১৮ই এপ্রিল শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার একটি অংশজুড়ে ইট-বালুর স্তূপ পড়ে আছে। সমস্যার সমাধানের জন্য প্রায় ২০ থেকে ৩০ জন এলাকাবাসী রাস্তার দখল মুক্ত করার তাগিদ দিয়েছেন তখন এ বিষয়ে অভিযুক্ত আহসান উল্লাহ মাস্টারকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার দুই ছেলে আল আমিন ও সাজ্জাদ হোসেন জানান, দ্রুত সময়ের মধ্যে রাস্তা থেকে ইট সরিয়ে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে দেওয়া হবে। ঘটনার সময় উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে রাস্তা দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা যায় এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

উত্তরখানে রাস্তা দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ