সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ২৮ অক্টোবর বিকালে বিএনপি'র অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে উপজেলা ও পৌর বিএনপি'র অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিংড়া বাসস্ট্যান্ড টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়।
উক্ত পথসভায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহিল কাফি এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,সিংড়া পৌর বিএনপি'র সাবেক কাউন্সিলর ও যুগ্ম সম্পাদক মহিদুল ইসলাম, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, পৌর বিএনপি'র সদস্য আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল হাসান মৃধা, পৌর বিএনপির সদস্য সাইফুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হোসেন ডাবলু, কৃষক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম জান্টু,পৌর ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন প্রমুখ।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন