ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

প্রকাশ্যে নয়, নীরবে জনসম্পৃক্ততায় ব্যস্ত ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান (মামুন)

সরিষাবাড়ী শাহীন স্কুলে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

সিংড়ায়

সিংড়ায় "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত"

হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬: ইছাখাদায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি শোনপুর ও মহম্মাদপুর একাদশ

বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ

আওয়ামী লীগ শুধরাবে না, হাসিনাকে আসতে হবে বন্দি চুক্তিতে’... ত্রাণ মন্ত্রী

জলে ডুবে   দুই বোনের মৃত্যু

জলে ডুবে দুই বোনের মৃত্যু

আমতলীতে নারী নির্যাতন প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি

 দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুর পাড়ে জলপাই কুড়াতে গিয়ে পুকুরের পানিতে পড়ে রাইসা (৪) ও ফারিহা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা মামাতো ও ফুপাতো বোন। 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো রহমত আলীর মেয়ে রাইসা এবং রহমত আলীর ভগ্নিপতি মোহাম্মদ আলীর মেয়ে ফারিহা।

নিহতদের পরিবারের সদস্য ও পুলিশ জানায়, গত একমাস আগে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমানের মেয়ে লিপি আক্তার মেয়ে ফারিহাকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। দীর্ঘদিন ধরেই তিনি বাবার বাড়িতেই ছিলেন। শুক্রবার বিকেলে ফারিহা ও রাইসা বাড়ির বাইরে খেলাধুলা করছিল। এসময় তারা বাড়ির পাশের পুকুরের পাড়ে জলপাই গাছের নিচে জলপাই কুড়াতে যায়। 

এ সময় তারা পুকুর পাড়ের কাছাকাছি গেলে অসাবধানবশত দুইজনেই পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে দীর্ঘ সময় তারা বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা বাড়ির আশপাশ খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে রাইসার মা ফাতেমা আক্তার পুকুরের পানিতে রাইসাকে ভাসতে দেখেন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে গেলে প্রথমে রাইসাকে উদ্ধার করা হয়। পরে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় ফারিহাকেও উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, শিশুদের মরদেহ সুরতহাল করে পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

জলে ডুবে দুই বোনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ