ডেইলি বাংল সংবাদ
Post Ads 1
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবিতে বিক্ষোভ

Post Ads 7
বারবার আবেদন, তবুও সংস্কার হয়নি রাস্তা: চরম দুর্ভোগে এলাকাবাসী

ভেড়ামারায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে মাঠে রয়েছেন বিএনপি

আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন

মানিকগঞ্জে মাহিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন।

দক্ষিণ রাউজানে প্রথমবারের মতো শ্রীশ্রী মা গঙ্গা পূজা ২৪ জুন  আগামীকাল

পঞ্চগড়ে মা ও শিশু সহায়তা কর্মসূচির মাতৃত্বকালীন ভাতা  ব্যাপক অনিয়ম  স্বজনপ্রীতি

নবীনগরে জনদুর্ভোগ ও সামাজিক অবক্ষয় তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান -- ক্যাপ্টেন আহাদ

Post Ads 2

দেওয়ানগঞ্জে বিরূপ আবহাওয়ায় মরিচের ব্যাপক ক্ষতি, লোকসানে চাষিরা

Post Ads 3

দেওয়ানগঞ্জে বিরূপ আবহাওয়ায় মরিচের ব্যাপক ক্ষতি, লোকসানে চাষিরা

Middle Post Content 1

দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মোখলেছুর রহমান :- বিরূপ আবহাওয়ার কারণে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। উৎপাদিত মরিচের প্রায় ৮০ শতাংশ নষ্ট হয়ে যাওয়ায় এবং গুণগত মান কমে যাওয়ায় অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। এতে উপজেলার প্রায় ৪ হাজার ৫০০ মরিচচাষি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। কৃষি বিভাগের হিসাবে, এ ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার কাছাকাছি।

Middle Post Content 2

উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, দেওয়ানগঞ্জে মোট কৃষক পরিবার রয়েছে ৫২ হাজার ৮৬১টি। এর মধ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষকের সংখ্যাই বেশি। চলতি মৌসুমে উপজেলায় ৪৫০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৪৬০ হেক্টরে। ফলনও শুরুতে ভালো ছিল বলে জানান সংশ্লিষ্টরা।

Middle Post Content 3

কৃষকেরা জানান, সাধারণত আশ্বিন-কার্তিক মাসে মরিচের বীজ বপন করা হয় এবং ফাল্গুন-চৈত্রে ফল সংগ্রহ করা হয়। প্রতি বিঘা জমিতে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা ব্যয়ে ১০ থেকে ১২ মণ মরিচ উৎপাদন সম্ভব। বাজারে ভালো মানের মরিচ প্রতি মণ ১২ থেকে ১৪ হাজার টাকায় বিক্রি হলেও এবার আবহাওয়ার কারণে বড় অংশের মরিচের রং নষ্ট হয়ে গেছে। ফলে এসব মরিচ ৫ থেকে ৬ হাজার টাকা মণ দরে বিক্রি করতে হচ্ছে।

Middle Post Content 1

মাইছানির চর এলাকার চাষি আবুল হোসেন বলেন, মরিচ চাষে খরচ ও পরিশ্রম বেশি হলেও ভালো ফলন হলে লাভ হয়। কিন্তু এ বছর মরিচ শুকানোর সময় বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় বড় ধরনের ক্ষতি হয়েছে।

Middle Post Content 1

ফারাজীপাড়া গ্রামের চাষি আনিছুর রহমান জানান, তিন বিঘা জমিতে মরিচ চাষে তাঁর প্রায় এক লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে। ফলন ভালো হলেও প্রায় ৪০ শতাংশ মরিচের গুণগত মান নষ্ট হওয়ায় আশানুরূপ লাভ হচ্ছে না।

Middle Post Content 1

পোল্যাকান্দি এলাকার কৃষক আজিজুর রহমান বলেন, শেষ সময়ে আবহাওয়ার বিরূপ প্রভাবে মরিচের মান নষ্ট হয়ে গেছে। বাজারে এসব মরিচের চাহিদা কম থাকায় কম দামে বিক্রি করতে হচ্ছে।

Middle Post Content 1

উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া বলেন, চলতি বছর মরিচের উৎপাদন ভালো হলেও পাকা মরিচ শুকানোর সময় প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় ৪০ শতাংশ মরিচের গুণগত মান নষ্ট হয়েছে। ফলে কৃষকদের অর্ধেক দামে মরিচ বিক্রি করতে হচ্ছে। এতে উপজেলায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

Middle Post Content 1

এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা ও সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

দেওয়ানগঞ্জে বিরূপ আবহাওয়ায় মরিচের ব্যাপক ক্ষতি, লোকসানে চাষিরা

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

দেওয়ানগঞ্জে বিরূপ আবহাওয়ায় মরিচের ব্যাপক ক্ষতি, লোকসানে চাষিরা

দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মোখলেছুর রহমান :- বিরূপ আবহাওয়ার কারণে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। উৎপাদিত মরিচের প্রায় ৮০ শতাংশ নষ্ট হয়ে যাওয়ায় এবং গুণগত মান কমে যাওয়ায় অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। এতে উপজেলার প্রায় ৪ হাজার ৫০০ মরিচচাষি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। কৃষি বিভাগের হিসাবে, এ ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার কাছাকাছি।

উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, দেওয়ানগঞ্জে মোট কৃষক পরিবার রয়েছে ৫২ হাজার ৮৬১টি। এর মধ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষকের সংখ্যাই বেশি। চলতি মৌসুমে উপজেলায় ৪৫০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৪৬০ হেক্টরে। ফলনও শুরুতে ভালো ছিল বলে জানান সংশ্লিষ্টরা।

কৃষকেরা জানান, সাধারণত আশ্বিন-কার্তিক মাসে মরিচের বীজ বপন করা হয় এবং ফাল্গুন-চৈত্রে ফল সংগ্রহ করা হয়। প্রতি বিঘা জমিতে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা ব্যয়ে ১০ থেকে ১২ মণ মরিচ উৎপাদন সম্ভব। বাজারে ভালো মানের মরিচ প্রতি মণ ১২ থেকে ১৪ হাজার টাকায় বিক্রি হলেও এবার আবহাওয়ার কারণে বড় অংশের মরিচের রং নষ্ট হয়ে গেছে। ফলে এসব মরিচ ৫ থেকে ৬ হাজার টাকা মণ দরে বিক্রি করতে হচ্ছে।

মাইছানির চর এলাকার চাষি আবুল হোসেন বলেন, মরিচ চাষে খরচ ও পরিশ্রম বেশি হলেও ভালো ফলন হলে লাভ হয়। কিন্তু এ বছর মরিচ শুকানোর সময় বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় বড় ধরনের ক্ষতি হয়েছে।

ফারাজীপাড়া গ্রামের চাষি আনিছুর রহমান জানান, তিন বিঘা জমিতে মরিচ চাষে তাঁর প্রায় এক লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে। ফলন ভালো হলেও প্রায় ৪০ শতাংশ মরিচের গুণগত মান নষ্ট হওয়ায় আশানুরূপ লাভ হচ্ছে না।

পোল্যাকান্দি এলাকার কৃষক আজিজুর রহমান বলেন, শেষ সময়ে আবহাওয়ার বিরূপ প্রভাবে মরিচের মান নষ্ট হয়ে গেছে। বাজারে এসব মরিচের চাহিদা কম থাকায় কম দামে বিক্রি করতে হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া বলেন, চলতি বছর মরিচের উৎপাদন ভালো হলেও পাকা মরিচ শুকানোর সময় প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় ৪০ শতাংশ মরিচের গুণগত মান নষ্ট হয়েছে। ফলে কৃষকদের অর্ধেক দামে মরিচ বিক্রি করতে হচ্ছে। এতে উপজেলায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা ও সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ