ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬

পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান প্রতিমন্ত্রীর

ফুলছড়িতে ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিলের দাবিতে ইউএনও কার্যালয় ভাঙচুর, সাংবাদিক সাংবাদিকের উপর হামলা,

খালেদা জিয়ার প্রতিশ্রুতির ৩৩ বছর অতিবাহিত:কটিয়াদী বালিকা বিদ্যালয় সরকারীকরণের জোড়ালো দাবি

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

লাকসামে প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকূরগাঁওয়ে ১৩৯ নারী উপকারভোগীর ইউপিজি গ্র্যাজুয়েশন সম্পন্ন।

মদনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাইদ গারোবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফলে আনন্দ, জিপিএ-৫ পেয়েছে ৩ শিক্ষার্থী

নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীর চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি লিটন গ্রেফতার

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী সদর থানার একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক প্রধান ডাকাত নেতা লিটনকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব-৮ ও র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক দল। শুক্রবার (০১ মে ২০২৬) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন পটুয়াখালী সদর থানার বদরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

শনিবার (মেয়ে '২) র‌্যাব কর্তৃক প্রদানকৃত প্রেস রিলিজে বলা হয়, গত ০৯ নভেম্বর ২০২৪ তারিখে পটুয়াখালীতে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। গভীর রাতে মুখোশ পরিহিত একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার এবং মোবাইল ফোনসহ প্রায় ১৩ লক্ষ ৭৩ হাজার টাকার মালামাল লুণ্ঠন করে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই উক্ত আসামি লিটন অত্যন্ত চতুরতার সাথে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। সে ক্রমাগত তার অবস্থান পরিবর্তন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছিল। তবে র‌্যাব-৮, বরিশাল এই ঘটনার ছায়া তদন্ত অব্যাহত রাখে।

অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এবং র‌্যাব-১১ (সদর কোম্পানী) এর একটি চৌকস দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত অভিযুক্ত লিটনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীর চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি লিটন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ