ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬

আগামীকাল অষ্টধারে আসছেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ: কৃষি প্রকল্প উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ এ​এইচএম মাজহারুল আজাদ বুলবুল

মদনে বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়ার আহম্মদের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা  সাবেক চেয়ারম্যান মোঃসাইদুর রহমান আর নেই।

উৎসবমুখর আয়োজনে নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

এশিয়াপোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহাসিক বারআউলিয়ার মাজার শরীফ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন।

ছুটি ছাড়াই টানা ৬দিন স্কুল ফাঁকি, রাজনীতিতে ব্যস্ত শিক্ষক—ধর্মপাশায় ক্ষোভ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওলি নামের এক শিক্ষক এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়মিত ক্লাস না করায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, তিনি ২৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত টানা ছয় দিন কোনো ছুটি না মঞ্জুর করিয়েই বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, “তিনি আমাকে কিছুই জানাননি। পরে তিন দিনের মৌখিক ছুটির আবেদন করলেও তিনি ছয় দিন অনুপস্থিত আছেন। এছাড়া তিনি সকাল সাড়ে নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ক্লাস নেন, এরপর আর কোনো ক্লাস পড়ান না।” প্রধান শিক্ষকের বক্তব্য, নিয়মিত ক্লাস কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এলাকার সচেতন মহলের অভিযোগ, শিক্ষকতা পেশার চেয়ে রাজনৈতিক পরিচয় দিতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। নিজ গ্রামের বিদ্যালয়ে পোস্টিং পেয়েও নিয়মিত ক্লাসের চেয়ে বিভিন্ন রাজনৈতিক সভা-সেমিনারেই তাকে বেশি দেখা যায়।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ওলির সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি রাগান্বিত হয়ে বলেন, “আমি ঢাকায় চিকিৎসায় এসেছি। তোমরা সাংবাদিকদের কোনো কাজ নেই, মাঠে গিয়ে ফসলি জমিতে কাজ করো। ৫০০-৬০০ টাকার সাংবাদিক আমার সাথে লাগতে আইসো না।” তিনি দাবি করেন, প্রধান শিক্ষককে ছুটির কথা জানিয়েছেন।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, “স্যার একদিন আসলে দুইদিন আসেন না। যেদিন আসেন না, সেদিন ওনার ক্লাস নেওয়া হয় না।”

উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) দীন মোহাম্মদ বলেন, “পূর্বেও ওলির অনিয়মের কারণে ডিপিও বরাবর ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছিল, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সর্বশেষ ছয় দিন অনুপস্থিতির ঘটনায় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

প্রত্যন্ত এলাকায় শিক্ষার মানোন্নয়নে সরকার নানা প্রকল্প হাতে নিলেও ‘অসৎ শিক্ষকদের’ কারণে কতটুকু উন্নতি সম্ভব—এখন প্রশ্ন উঠেছে এলাকাবাসীর মনে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

ছুটি ছাড়াই টানা ৬দিন স্কুল ফাঁকি, রাজনীতিতে ব্যস্ত শিক্ষক—ধর্মপাশায় ক্ষোভ

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ