ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬

অবশেষে কালিগঞ্জের মহেশ্বরপুর খাল উন্মুক্ত করলো স্থানীয় জনসাধারণ, স্বস্তি ফিরে এলো ১০ গ্রামের কৃষকের মাঝে

মহেশপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড

সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ  মাদক কারবারি রুবেল ও স্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ পরিচিতি সভা। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতেই এই আয়োজন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের (১৭) বছরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

বেড়া আলহেরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি সাইয়েদ আব্দুল্লাহ কে সংবর্ধনা:

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক হারুন রশিদের স্মরণে দোয়া মাহফিল

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হলেন ইঞ্জিঃ মোঃ মাফিজুল হক চৌধুরী মাহ্ফুজ

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ময়মনসিংহ মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের অনুমোদনে গঠিত এ কমিটিতে ইঞ্জিঃ মোঃ মাফিজুল হক চৌধুরী মাহ্ফুজকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ২ মে ২০২৬ তারিখে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে গৌবিন্দ রায় দায়িত্ব পেয়েছেন এবং সাধারণ সম্পাদক হিসেবে সামি দায়িত্ব পেয়েছেন। তাদের নেতৃত্বে মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

নবনিযুক্ত সহ-সভাপতি ইঞ্জিঃ মোঃ মাফিজুল হক চৌধুরী মাহ্ফুজ নেত্রকোনা জেলার মদন উপজেলার ৮নং ফতেপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছালাকান্দা গ্রামের সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও পরিশ্রমী মনোভাবের জন্য তিনি ইতোমধ্যে সহকর্মীদের কাছে প্রশংসিত।

তার এই গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন পাওয়ায় নিজ এলাকায় আনন্দের বন্যা বয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, মাহ্ফুজ একজন ভদ্র, মেধাবী ও সমাজসেবামূলক মনোভাবসম্পন্ন তরুণ। এলাকায় তিনি একজন সৎ ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সুপরিচিত। তার এই সাফল্যে পরিবার-পরিজনসহ এলাকাবাসী গর্বিত ও উচ্ছ্বসিত।

এদিকে মদন উপজেলা ও ৮নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, মাহ্ফুজ তার নতুন দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, সভাপতি গৌবিন্দ রায়ের নেতৃত্ব এবং সহ-সভাপতি মাহ্ফুজের মতো তরুণ ও উদ্যমী নেতাদের সমন্বয়ে ময়মনসিংহ মহানগর ছাত্রদল নতুন ধারায় এগিয়ে যাবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত আরও মজবুত হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হলেন ইঞ্জিঃ মোঃ মাফিজুল হক চৌধুরী মাহ্ফুজ

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ