ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সঠিক হয়নি: লুৎফুজ্জামান বাবর

বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযানে,গাঁজা বিক্রেতাকে ৬ মাস ও সেবনকারীকে ২ মাসের কারাদণ্ড

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান

পীরগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি অকেজো রিভলবার উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধায় কর্মসংস্থান মেলা : বদলে যাওয়ার স্বপ্নে উজ্জীবিত তরুণ সমাজ

গাইবান্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান।

মুক্তাগাছায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক

ইটভাটার ধোঁয়া ও তাপে বোরো ধানসহ ফসলের ক্ষয়-ক্ষতি, সরিষাবাড়ীতে ক্ষতিপূরণের দাবি

ইটভাটার ধোঁয়া ও তাপে বোরো ধানসহ ফসলের ক্ষয়-ক্ষতি, সরিষাবাড়ীতে ক্ষতিপূরণের দাবি

বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযানে,গাঁজা বিক্রেতাকে ৬ মাস ও সেবনকারীকে ২ মাসের কারাদণ্ড

বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযানে,গাঁজা বিক্রেতাকে ৬ মাস ও সেবনকারীকে ২ মাসের কারাদণ্ড

বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযানে,গাঁজা বিক্রেতাকে ৬ মাস ও সেবনকারীকে ২ মাসের কারাদণ্ড

মোনতাহেরুল হক আমিন , বাঁশখালী প্রতিনিধি । চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম ৫ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণটেক এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে এক গাঁজা বিক্রেতা ও এক সেবনকারীকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৯ মে) রাতে ব্রাহ্মণটেক এলাকার শ্রী শ্রী কালিমন্দির মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা বিক্রেতাকে ৬ মাস এবং সেবনকারীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন বাণীগ্রাম ৫ নম্বর ওয়ার্ডের মিল্টন পাল (৪৫) ও ননাই দে (৪২)। এর মধ্যে মিল্টন পালকে ৬ মাস এবং ননাই দেকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণটেক এলাকার শ্রী শ্রী কালিমন্দির মাঠে গাঁজার পুরিয়া বিক্রি করে আসছিলেন মিল্টন পাল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে ৫ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

এদিকে একই অভিযানে ননাই দেকে প্রকাশ্যে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। রামদাস মুন্সির হাট তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যদের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উভয়কে কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযানে,গাঁজা বিক্রেতাকে ৬ মাস ও সেবনকারীকে ২ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ