ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১০ মে ২০২৬

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি

বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ  ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন  নির্বাচিত

পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

বারহাট্টায় অতিরিক্ত মূল্যে  সার বিক্রি, দুই জনকে জরিমানা করায় হয়

বেড়া পৌরসভায় ডিজিটাল গণতন্ত্র উদ্যোগের আওতায় পরিষেবা পর্যালোচনা সংলাপ

পীরগাছায় যানজট নিরসনে নতুন অটোরিকশা স্ট্যান্ডের উদ্বোধন

গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হরিরামপুরে ১১ বছরের কন্যা শিশুকে ইভটিজিং করায় এক  যুবক আটক।

মসজিদের ক্ষতিপূরণের টাকায় মসজিদ নির্মান ও স্থান নির্বাচন নিয়ে বিরোধে সরিষাবাড়ীতে একই সমাজে নির্মাণ হচ্ছে দুই মসজিদ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের জেলা প্রশাসকের অধীগ্রহন শাখা থেকে সরিষাবাড়ী পৌরসভার মাইজবাড়ী পূর্বপাড়া পুরাতন জামে মসজিদের জমি ও স্থাপনা অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকায় মসজিদ নির্মান ও স্থান নির্বাচন কে কেন্দ্র করে মসজিদ কমিটি দ্বিধা-বিভক্তির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় স্থানীয় মুছুল্লী ও এলাকাবাসীর মধ্যে বিভক্তির সৃষ্টি হয়েছে। একই সমাজে বর্তমানে পৃথকভাবে দুইটি মৌজায় মসজিদ নির্মাণের কাজ চলমান রয়েছে। রোববার (১০ মে) সরেজমিনে স্থানীয় মুছুল্লী ও মসজিদ কমিটির পক্ষদ্বয়ের নিকট থেকে এসবতথ্য জানা গেছে। 

স্থানীয় মুছুল্লী ও মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, দিগপাইত- সরিষাবাড়ী - তারাকান্দি মহাসড়ক নির্মাণ প্রকল্পের আওতায় মসজিদের জমি অধিগ্রহণ বাবদ প্রায় ৩২ লাখ টাকা, স্থাপনার ক্ষতিপূরণ বাবদ ৫৬ লাখ টাকা টাকা জমা হয়। পরে ওই অর্থের ব্যবহার ও নতুন মসজিদ নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে মতবিরোধ দেখা দেয়। 

পুরাতন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হুরমুজ আলীর পক্ষের দাবি, মসজিদের অধিগ্রহণের ৩২ লক্ষ টাকায় মসজিদের পুরাতন স্থানের পূর্ব পাশে ৫ শতাংশ জমি ক্রয় করে সেখানে তিনতলা বিশিষ্ট নতুন মসজিদের ভিত্তি নির্মাণ কাজ শুরু করা হয়েছে। তাদের অভিযোগ, মসজিদের অবকাঠামো ক্ষতিপূরণের ৪৭ লাখ টাকা সভাপতি মকবুল হোসেন পৃথক হিসাবের মাধ্যমে অন্যত্র স্থানান্তর করেছেন এবং সে অর্থের স্বচ্ছ হিসাব দেননি। সভাপতি মকবুল হোসেন এর নিকট মসজিদের গচ্ছিত টাকা হুরমুজ আলী পক্ষের নিকট হস্তান্তর না করায় মসজিদটির নির্মান কাজ থমকে রয়েছে বলেও দাবী করেন তারা। 

হুরমুজ আলী বলেন, মসজিদের সব টাকা এক জায়গায় রেখে সমাজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার কথা ছিল। কিন্তু হঠাৎ সভাপতি মকবুল হোসেন আলাদা কমিটি করে অন্য জায়গায় দিয়ারকৃষ্ণনাই মৌজায় মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা হিসাব চাইলে আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে।তাই আমরা আইনের আশ্রয় চেয়ে আদালতে মামলা করেছি। 

অন্যদিকে মসজিদ কমিটির সভাপতি মকবুল হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, এ মসজিদটিতে ৪০ বছর বিনা বেতনে ইমামতি করেছি।  মসজিদের যা কিছু হয়েছে সব কিছুই সমাজের মানুষ ও মুসল্লিদের মতামতের ভিত্তিতে করা হয়েছে। একজন দানশীল ব্যক্তি রঞ্জু হাজী ১০ শতাংশ জমি নতুন মসজিদ করার জন্য বিণামুল্যে দান করায় সেখানে নতুনভাবে বড় পরিসরে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে এবং সেখানে নির্মাণ কাজ চলছে। অধীগ্রহন থেকে প্রাপ্ত মসজিদের অর্থ ইসলামী ব্যাংকের হিসাবে জমা রয়েছে এবং তা মসজিদের কাজেই ব্যয় করা হবে। এখানে কোনো অনিয়ম হয়নি। এর পরেও আমার নামে একটি মিথ্যা মামলা করেছেন। তিনি আরও বলেন, “কিছু ব্যক্তি ব্যক্তিগত মতবিরোধ থেকে বিষয়টিকে জটিল করার চেষ্টা করছেন। আমরা চাই শান্তিপূর্ণভাবে মসজিদের কাজ সম্পন্ন হোক।”

এদিকে বিরোধ মীমাংসায় স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এ নিয়ে মাইজবাড়ী পূর্বপাড়া পুরাতন জামে মসজিদের জমিদাতা মৃত সিরাজ আলীর ছেলে হাছেন আলী বাদী হয়ে সরিষাবাড়ীর বিজ্ঞ সিআর আমলি আদালত জামালপুরে মসজিদের সভাপতি মকবুল হোসেন এর নিকট অধীগ্রহন থেকে প্রাপ্ত সমুদয় অর্থ প্রাপ্তির দাবীতে জন্য তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি সরিষাবাড়ী থানা পুলিশের তদান্তনাধিন রয়েছে। 

স্থানীয় মুসল্লি আমজাদ হোসেন, ইকবাল হোসেন, মাজেদুর রহমান, ফরহাদ হোসেন সহ অনেকেই জানান, একই সমাজে পৃথক দুটি মৌজায় মসজিদ নির্মাণের ঘটনায় সামাজিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে ঐক্যবদ্ধভাবে একটি সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মসজিদের ক্ষতিপূরণের টাকায় মসজিদ নির্মান ও স্থান নির্বাচন নিয়ে বিরোধে সরিষাবাড়ীতে একই সমাজে নির্মাণ হচ্ছে দুই মসজিদ

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ