ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

ময়মনসিংহে ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার -০২

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :- ময়মনসিংহ  জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ এক অভিযানে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।  আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা মুল্যের গাজা উদ্ধার করা হয়েছে। 

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুনের দি নির্দেশনায় আজ ১৩ মে বুধবার সকাল ৭টা ৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে  জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

জেলা গোয়েন্দা শাখার ওসি (উত্তর) মোঃ সাজ্জাদ রোমন ওসি (দক্ষিণ) মুহাম্মদ মাহবুবুল হকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারকৃতরা হল  ১. মাসুম মিয়া (২), পিতা- খোরশেদ মিয়া, মাতা- আমিনা বেগম, সাং- ইকরতলী হাফটা বাড়ী, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।  ২. পাভেল মিয়া (২৩), পিতা- ইয়াকুব মিয়া, মাতা- বকুল আক্তার, সাং- ইকরতলী, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।

ডিবি জানায়, মাসুম মিয়ার বিরুদ্ধে পূর্বে ২টি এবং পাভেল মিয়ার বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারী চক্র গঠন করে দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ডিবি জানায়, এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ময়মনসিংহে ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার -০২

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ