লালমনিরহাটে ঘুমন্ত স্বামীর গলায় ছুরিকাঘাতের অভিযোগ, স্ত্রী আটক
মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট জেলা প্রতিনিধি।লালমনিরহাট শহরের বাবুপাড়া এলাকায় ঘুমন্ত স্বামীর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে এক তরুণীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হৃদয় ইসলাম (২৬) নামের এক যুবক। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হৃদয় ইসলাম শহরের বাবুপাড়া এলাকার বাসিন্দা এবং এরশাদ আলীর ছেলে। আটক জান্নাতুল ফেরদৌস (১৯) আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকার রুহুল কুদ্দুসের মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন হৃদয় ইসলাম। এসময় তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। হৃদয়ের চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে তাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের মতে, তার গলায় গভীর ক্ষত তৈরি হয়েছে এবং শ্বাসনালী আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত গৃহবধূকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
আহতের বাবা এরশাদ আলী জানান, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের পর হৃদয় ও জান্নাতুলের বিয়ে হয়। তবে গত এক বছরের বেশি সময় ধরে তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসায় উভয় পরিবারের সদস্যরা কয়েক দফা আলোচনায় বসলেও স্থায়ী সমাধান হয়নি বলে দাবি করেন তিনি। লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. করিম বাদশা বলেন, আহত যুবকের গলায় গুরুতর আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও শ্বাসনালীর ক্ষতির কারণে তার অবস্থা সংকটাপন্ন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, অভিযুক্ত নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন