ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬

কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের  আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও বিনিয়োগ সম্ভাবনায় ব্যস্ত দিন কাটালেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষ রোপণের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

২৪ জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে লালমাইয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগাছায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান কল্যান ফ্রন্ট ময়মনসিংহ দঃ জেলা সম্মেলন অনুষ্ঠিত

মনপুরায় দখলকৃত পৈতৃক জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

মাদক নয়, খেলাই হোক তরুণদের পরিচয়, বেলকুচি ইয়াং স্টার ক্লাবের শর্টবার ফুটবল টুর্নামেন্ট

চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে

মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি,বঙ্গোপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারের জারি করা ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর রাখতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানে অবৈধ মাছ ধরার কোনো চক্র ধরা না পড়লেও নিষিদ্ধ সময়ে অবৈধভাবে আহরিত মাছ সংরক্ষণে বরফ সরবরাহের অভিযোগে একটি বরফ কারখানাকে জরিমানা করা হয়েছে এবং কয়েকটি বরফ উৎপাদন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

রোববার (২৪ মে) দিনব্যাপী এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বাঁশখালী উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং বাংলাদেশ কোস্টগার্ডের সমন্বিত দল। বঙ্গোপসাগর সংলগ্ন বাঁশখালী এলাকার জলকদর খালের মোহনা ও আশপাশ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বঙ্গোপসাগরের প্রায় ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ১৫ এপ্রিল মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর ও লঙ্ঘনের অভিযোগ যাচাই করতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সাগরে অবৈধ উপায়ে মাছ আহরণে জড়িত কোনো চক্রকে আটক করা সম্ভব না হলেও বঙ্গোপসাগরের মোহনায় জলকদর খালের তীর ঘেঁষে গড়ে ওঠা একাধিক বরফ উৎপাদন কারখানায় তল্লাশি চালানো হয়।

এ সময় ফাঁড়ির মুখ, শেখেরখীল এলাকার মালেক শাহ্ আইস ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের প্রমাণ পাওয়া যায়। কারখানাটি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এবং নির্ধারিত মানমাত্রার পানি ব্যবহার না করে বরফ উৎপাদন করছিল। পাশাপাশি উৎপাদিত বরফ নিষিদ্ধ সময়ে অবৈধভাবে আহরিত সামুদ্রিক মাছ সংরক্ষণে সরবরাহ করা হচ্ছিল বলেও প্রমাণ মেলে।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত মালিকপক্ষ বরফ সরবরাহের বিষয়টি স্বীকার করেছে। এ অপরাধে মালেক শাহ্ আইস ফ্যাক্টরিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

শুধু জরিমানাই নয়, বিদ্যুৎ বিভাগের সহায়তায় অভিযুক্ত বরফ কারখানাসহ আশপাশের অন্যান্য বরফ উৎপাদন কারখানার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়, যাতে নিষিদ্ধ সময়ে অবৈধ কার্যক্রম চালানো না যায়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিনের প্রসিকিউশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।সরকারের আরোপিত ৫৮ দিনের সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ