ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬

লালমাই প্রেস ক্লাবের নিয়মিত মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের  আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও বিনিয়োগ সম্ভাবনায় ব্যস্ত দিন কাটালেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষ রোপণের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

২৪ জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে লালমাইয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগাছায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান কল্যান ফ্রন্ট ময়মনসিংহ দঃ জেলা সম্মেলন অনুষ্ঠিত

মনপুরায় দখলকৃত পৈতৃক জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

পলাশবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার, ৭ দিনে জামিনে মুক্তি, উদ্বেগ স্থানীয়দের।

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার, গাইবান্ধা:- গাইবান্ধার পলাশবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া এক চিহ্নিত মাদক কারবারির মাত্র ৭ দিনের মধ্যে জামিনে মুক্তি পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ, আতঙ্ক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ, সচেতন মহল এবং মাদকবিরোধী অভিযানে সংশ্লিষ্টদের মধ্যেও আলোচনা-সমালোচনা চলছে।

মামলার তথ্যানুযায়ী, গত ১৩ মে ২০২৬ তারিখে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। তবে স্থানীয় সূত্রের দাবি, গ্রেফতারের অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট আসামিরা জামিনে মুক্তি পান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের ভাষ্য, মাদকসহ গ্রেফতার হওয়ার পর এত দ্রুত জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি জনমনে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে যারা গোপনে তথ্য বা লোকেশন দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেন, তারা এখন নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে গাইবান্ধা জেলা ডিবি পুলিশকে দীর্ঘ সময় নজরদারি, তথ্য সংগ্রহ, সোর্স ব্যবস্থাপনা এবং ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা করতে হয়। অনেক ক্ষেত্রে দিন-রাত পরিশ্রম করে আসামির অবস্থান শনাক্ত করতে হয়। কিন্তু এত প্রচেষ্টা ও ঝুঁকির পর গ্রেফতার হওয়া আসামি যদি খুব অল্প সময়ের মধ্যেই জামিনে মুক্তি পান, তাহলে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের মনোবলেও নেতিবাচক প্রভাব পড়ে।

স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনায় অন্য মাদক কারবারিদের মধ্যেও এক ধরনের সাহস বা মনোবল তৈরি হতে পারে। তাদের মধ্যে এমন ধারণা জন্মাতে পারে যে গ্রেফতার হলেও স্বল্প সময়ের মধ্যেই আইনি প্রক্রিয়ায় জামিনে বের হওয়া সম্ভব। ফলে মাদক নিয়ন্ত্রণে চলমান অভিযানের কার্যকারিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে।

এলাকাবাসীর ভাষ্য, ইয়াবার মতো ভয়ংকর মাদক সমাজে অপরাধ প্রবণতা বাড়াচ্ছে এবং তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সম্প্রতি দেশের বিভিন্ন আলোচিত অপরাধের ঘটনার পরও মাদকের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় মাদকসহ গ্রেফতার হওয়া আসামিদের দ্রুত জামিনে মুক্তির ঘটনা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক আরও বাড়িয়ে তুলছে।

আইন বিশেষজ্ঞদের মতে, জামিন পাওয়া মানেই মামলা থেকে অব্যাহতি নয়। আদালত অভিযোগের ধরন, তদন্তের অগ্রগতি, আইনি যুক্তি ও প্রযোজ্য বিধান বিবেচনায় নিয়েই জামিনের সিদ্ধান্ত দিয়ে থাকেন। মামলার বিচারিক কার্যক্রমও চলমান থাকে। তবে জনস্বার্থে মামলার বর্তমান অবস্থা, তদন্তের অগ্রগতি এবং আলামত সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।

গাইবান্ধাবাসীর দাবি, মাদকবিরোধী অভিযানকে আরও কার্যকর করতে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি যারা মাদক নির্মূলে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করছেন তাদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

পলাশবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার, ৭ দিনে জামিনে মুক্তি, উদ্বেগ স্থানীয়দের।

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ