ডেইলি বাংল সংবাদ
আপডেট : শনিবার, ৩০ মে ২০২৬

কালিয়াকৈরে বনের ভেতর থেকে তোফাজ্জল উদ্ধার, মাদক ব্যবসার অভিযোগ ও অপহরণের পাল্টা দাবি ঘিরে চাঞ্চল্য

পীরগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

​পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

​পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত

মাগুরার শালিখায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

হরিরামপুরে বলড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধা'র প্রচারণা - লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা ।

সরিষাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

সরিষাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

কচুয়া ধান বাজারে প্রায় তিন বছর ধরে বন্ধ বাথরুম-প্রস্রাবখানা, দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ও ক্রেতারা,

পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপিত

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন করেছে পটুয়াখালী জেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

দিবসটি উদযাপন উপলক্ষ্যে শনিবার সকালে সদর রোডস্থ দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং সাবেক পৌর মেয়র আহমেদ পিনুসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

পরবর্তীতে বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তার অসামান্য অবদান সম্পর্কে স্মৃতিচারণ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী।

জেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির এবং জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ মোঃ সালাহউদ্দিন।

আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের পর পটুয়াখালী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে স্থানীয় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপিত

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ