ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

পটুয়াখালীতে সম্প্রীতির বার্তা বরিশাল বিভাগীয় কমিশনার --খলিল আহমেদের

বারহাট্টায় সাহতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান মাজু

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা: শালিখার শতখালী বিশ্বাস পাড়া দুর্গামন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা-অর্চনা

সরিষাবাড়ীতে সবজি বিক্রেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

বয়ড়া ইউনিয়নের সব দুর্গামণ্ডপ পরিদর্শন, ব্যক্তিগত অর্থসহায়তায় চেয়ারম্যান ফরিদ।

অষ্টমীর দিন কচুয়ার কড়ইয়া মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা

বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নাগরী-সাগরী হলদিডাঙ্গা গ্রামের বাসিন্দা কোবেদ আলী ও নজরুলের বিরুদ্ধে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এভাবে কৃষিজমির টপ সয়েল অপসারণের ফলে জমির উৎপাদনশীলতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নজরুল ইসলাম (নজু) বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রশাসনের নির্দেশনা ও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে বিভিন্ন এলাকায় ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন এবং গোপনে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে মাটি বিক্রির কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাব খাটিয়ে এসব কার্যক্রম চালিয়ে আসায় অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয়দের আরও দাবি, প্রশাসনিক নজরদারির অভাবে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন এবং অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির কার্যক্রম অব্যাহত রেখেছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে চাইলে তারা বলেন, “সরকার আমাদের খাওয়ায় না, পোড়ায় না—তাই আমরা সরকারের কথামতো কাজ করব কেন? আমরা কোনো আইন মানি না।” — এমন মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, অভিযোগটি প্রশাসনের নজরে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয়দের প্রত্যাশা, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ক্ষতি প্রতিরোধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ