ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬

উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন  মেয়র প্রার্থী আতিকুর রহমান শাহীন

বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পুলিশ কমিশনার অজয় নন্দ,পার্ক সার্কাসে সড়ক নিরাপত্তা সপ্তাহ 2026, উদ্বোধন করলেন ।

ঢাকার নবাবগঞ্জে বারুয়াখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু

শ্রীপুরে দল থেকে বহিষ্কার হয়েই দুধদিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপি কর্মী

বেড়ায় সুপ্তশিখা প্রতিবন্ধী স্কুলের ২২১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষার্থীর মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষচারা বিতরণ

পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

ওসমানীনগরে এমপি লুনার উদ্যোগে কাগজপুর-ভাগলপুর সড়ক নির্মাণে আশার আলো

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার কাগজপুর-ভাগলপুর সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী এই সড়কের কারণে স্থানীয় জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হলেও অবশেষে উন্নয়নের উদ্যোগ নেওয়ায় আনন্দ প্রকাশ করেছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে সড়কটি প্রায় অচল হয়ে পড়ত। এতে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া এবং সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হতো। দীর্ঘদিন ধরে এলাকাবাসী সড়কটি সংস্কার ও নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন।

ভাগলপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবদল নেতা মো. হেলাল আহমদ বলেন, জনগণের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা সড়কটির উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছেন। এ ঘোষণার পর থেকেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক সন্তোষ বিরাজ করছে।

তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দীর্ঘদিন ধরে সড়কটি নির্মাণের দাবিতে সোচ্চার ছিলেন।

এদিকে সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী সড়কটির উন্নয়নের জন্য সংসদ সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তদবির করে আসছেন বলে জানা গেছে।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সড়ক নির্মাণ কাজ শুরু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। সেই সঙ্গে দীর্ঘদিনের দুর্ভোগেরও অবসান ঘটবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

ওসমানীনগরে এমপি লুনার উদ্যোগে কাগজপুর-ভাগলপুর সড়ক নির্মাণে আশার আলো

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ