ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৭ জুন ২০২৬

লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা

সখের প্রবাস জীবন বিরহ কবি: মোঃ খাইরুল ইসলাম

ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

আর, এম, পির বিশেষ  চেকপোস্ট

আর, এম, পির বিশেষ চেকপোস্ট

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

সিলেটে আজ রাতে বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ

আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি: সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শনিবার দিবাগত রাতের মধ্যে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, রাত ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে প্রকাশিত এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, সিলেটসহ দেশের মোট ১৮টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে সংস্থাটির পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে সক্রিয় হচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এতে করে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই পরিস্থিতিতে ঝড়-বৃষ্টির সময় অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, মৌসুমি বায়ুর অগ্রগতির সঙ্গে সঙ্গে আগামী দিনগুলোতে দেশের আবহাওয়ায় আরও পরিবর্তন আসতে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তাই সর্বসাধারণকে নিয়মিত আবহাওয়ার হালনাগাদ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সিলেটে আজ রাতে বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ