ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

উত্তর সাবেক রাঙ্গুনিয়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব উদযাপিত

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের উত্তর সাবেক রাঙ্গুনিয়া এলাকায় রাধাকৃষ্ণ বিশ্বাসের বাড়িতে শিবকল্প মহাযোগী ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ ও ১২ জুন দুই দিনব্যাপী আয়োজিত এ উৎসবে ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বাবার শুভ অধিবাস, ঘট স্থাপন, সন্ধ্যা আরতি, শীতল ভোগ নিবেদন, ভাগবত পাঠ, চণ্ডীপাঠ, ভোগারতি কীর্তন, পাল্টা কীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাউজান উত্তর গুজরা নব বারদী কৈলাস ধামের অধ্যক্ষ শ্রীমৎ ওঁকারনাথ ব্রহ্মচারী। শুভাশীর্বাদ প্রদান করেন নব বারদী কৈলাস ধামের উপাধ্যক্ষ শ্রীমৎ দয়ানাথ ব্রহ্মচারী, শ্রীমৎ রাজেন্দ্রনাথ ব্রহ্মচারী এবং বীরপুরুষ ব্রহ্মচারী (রামপ্রসাদ)।

ভাগবত পাঠ করেন ভক্তপ্রবর শ্রী নিতাই পদ তালুকদার। পূজা-পৌরহিত্যের দায়িত্ব পালন করেন আশুতোষ চক্রবর্ত্তী। শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ পরিবেশন করেন রাখাশ সরকার ও তাঁর দল। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে রাত্রিকালীন পাল্টা কীর্তন পরিবেশন করেন বিকাশ দত্ত ও নিরঞ্জন সরকার, যা উপস্থিত ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমৎ সমরনাথ ব্রহ্মচারী, শ্রীমৎ প্রেমানন্দ ব্রহ্মচারী, বাবলা সাধু, বিজয় বিশ্বাস, প্রকাশ দত্ত, প্রিন্স চৌধুরী (শুভ), জনি চক্রবর্ত্তী, সঞ্জয় বিশ্বাসসহ বিভিন্ন মঠ ও মন্দির থেকে আগত সাধু-সন্ত এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দুই দিনব্যাপী এ মহতী ধর্মীয় অনুষ্ঠানে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে। ভক্তদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক মিলনমেলায়। আয়োজকরা জানান, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আদর্শ ও মানবকল্যাণমূলক বাণী প্রচারের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও উৎসবটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

উত্তর সাবেক রাঙ্গুনিয়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব উদযাপিত

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ