ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

ব্রাহ্মণবাড়িয়া ডিবির সাইবার সেলের অভিযানে ওয়েব পোর্টালে অনুপ্রবেশ ও সাইবার প্রতারণার চেষ্টাকারী হ্যাকার গ্রেফতার।

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:- ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর সাইবার সেলের বিশেষ অভিযানে সাইবার অপরাধে জড়িত মো. সিয়াম (২০) নামে এক ব্যক্তিকে ১০ জুন ২০২৬ নবীনগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার পরিচয় ব্যবহার করে ই-মেইল অ্যাকাউন্ট এবং অনলাইন পোর্টালের পাসওয়ার্ড হ্যাকের চেষ্টা চালিয়ে আসছিল। সম্প্রতি তিনি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের পরিচয় ব্যবহার করে পুলিশ হেডকোয়ার্টার্সের আইসিটি শাখায় একটি সরকারি ই-মেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেটের চেষ্টা করেন, তবে তা ব্যর্থ হয়।

ঘটনার পর জেলা গোয়েন্দা শাখার সাইবার সেল প্রযুক্তিগত অনুসন্ধান ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে একাধিক সিমসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জব্দকৃত ডিভাইসের প্রাথমিক বিশ্লেষণে জানা যায়, অভিযুক্ত আনুমানিক ১৪ থেকে ১৫টি সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ওয়েব পোর্টালের ইউজার আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে অনুপ্রবেশের চেষ্টা করেছে। এর মধ্যে দুটি ওয়েব পোর্টালে অনুপ্রবেশ করে তথ্য পরিবর্তনের প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে। এছাড়া ভুয়া পরিচয়ে পাসওয়ার্ড রিসেটের আবেদন এবং সাইবার প্রতারণার মাধ্যমে বিভিন্ন সরকারি ভাতা আত্মসাতের তথ্যও তদন্তে উঠে এসেছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ডিজিটাল আলামত বিশ্লেষণ করে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট অপরাধ কার্যক্রম শনাক্তের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ নাগরিকদের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের অনলাইন পোর্টাল ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। কোনো সন্দেহজনক সাইবার কার্যক্রম চোখে পড়লে দ্রুত নিকটস্থ থানা অথবা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধও জানানো হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতের পরিচয়: মো. সিয়াম (২০), পিতা: শাহ আলম ওরফে সুমন মিয়া। স্থায়ী ঠিকানা: গ্রাম—হাসাননগর, থানা—বাঞ্ছারামপুর, জেলা—ব্রাহ্মণবাড়িয়া। বর্তমান ঠিকানা: ভিটিবিশারা, থানা—নবীনগর, জেলা—ব্রাহ্মণবাড়িয়া।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া ডিবির সাইবার সেলের অভিযানে ওয়েব পোর্টালে অনুপ্রবেশ ও সাইবার প্রতারণার চেষ্টাকারী হ্যাকার গ্রেফতার।

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ