ডেইলি বাংল সংবাদ
Post Ads 1
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

আশুগঞ্জে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ০২ মাদক কারবারী গ্রেফতার।

Post Ads 7
মাদারীপুরের রাজৈরে বিশ্ব রক্তদান দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

মণিরামপুরের জালালপুর স্কুলের প্রধান শিক্ষক আমানতের বিরুদ্ধে অনিয়মের বিস্ফোরক অভিযোগ

‎ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানে ১ লক্ষ ৪০ হাজার ‎টাকা জরিমানা

মোনায়েম শাহ বাজারে অভিযান: মাছের প্রজেক্ট থেকে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মুরগির নাড়িভুঁড়িসহ বহনকারী গাড়ি জব্দ

রিকশা চালক নকির চরম অসহায়

রিকশা চালক নকির চরম অসহায়

জীবন্ত ফলদ বৃক্ষ ন্যাড়া করার অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যানে প্রার্থী হতে চান হাফিজ মাছুম আহমদ দুধরচকী

Post Ads 2

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ আবার আলোচনায়: মারামারি ও পর্নোগ্রাফি মামলায় জেলে

Post Ads 3

Middle Post Content 1

অপূর্ব সরকার, ​পটুয়াখালী জেলা প্রতিনিধি:- বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি গরু উপহার দিতে চেয়ে দেশজুড়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সোহাগ মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এবার কোনো ইতিবাচক কারণে নয়, মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার হয়ে ভিন্ন মাত্রায় আলোচনায় এসেছেন তিনি। ​আজ রবিবার (১৪ জুন) তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত সোহাগ মৃধা উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা।

Middle Post Content 2

​​পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ মৃধার বিরুদ্ধে এলাকায় একটি মারামারি এবং একটি পর্নোগ্রাফি আইনের মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় তিনি ১ নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। দীর্ঘদিন তদন্ত ও প্রক্রিয়ার পর এসব মামলার ভিত্তিতেই আজ তাকে গ্রেফতার করে পুলিশ।

Middle Post Content 3

​মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মারামারি ও পর্নোগ্রাফি আইনের সুনির্দিষ্ট মামলায় সোহাগ মৃধাকে গ্রেফতার করা হয়েছে। আজকেই তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Middle Post Content 1

​​উল্লেখ্য, গত বছর পবিত্র ঈদুল আজহার সময় বেগম খালেদা জিয়াকে নিজের পালিত ‘কালো মানিক’ নামের একটি বিশাল আকৃতির গরু উপহার দিতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন সোহাগ মৃধা। পরবর্তীতে খালেদা জিয়া তার এই আবেগ ও উপহারের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপহারটি গ্রহণ করেন। তবে সোহাগের পরিবারের আর্থিক সচ্ছলতার কথা বিবেচনা করে গরুটি তাকেই ফেরত বুঝিয়ে দেন। পরে চলতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরুটি বিক্রি করেছিলেন সোহাগ মৃধা।

Middle Post Content 1

​গত বছরের সেই আলোচিত ও প্রশংসিত তরুণ সোহাগ এবার পর্নোগ্রাফি ও মারামারির মতো গুরুতর অপরাধের মামলায় জড়িয়ে জেলহাজতে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ আবার আলোচনায়: মারামারি ও পর্নোগ্রাফি মামলায় জেলে

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ আবার আলোচনায়: মারামারি ও পর্নোগ্রাফি মামলায় জেলে

অপূর্ব সরকার, ​পটুয়াখালী জেলা প্রতিনিধি:- বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি গরু উপহার দিতে চেয়ে দেশজুড়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সোহাগ মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এবার কোনো ইতিবাচক কারণে নয়, মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার হয়ে ভিন্ন মাত্রায় আলোচনায় এসেছেন তিনি। ​আজ রবিবার (১৪ জুন) তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত সোহাগ মৃধা উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা।

​​পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ মৃধার বিরুদ্ধে এলাকায় একটি মারামারি এবং একটি পর্নোগ্রাফি আইনের মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় তিনি ১ নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। দীর্ঘদিন তদন্ত ও প্রক্রিয়ার পর এসব মামলার ভিত্তিতেই আজ তাকে গ্রেফতার করে পুলিশ।

​মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মারামারি ও পর্নোগ্রাফি আইনের সুনির্দিষ্ট মামলায় সোহাগ মৃধাকে গ্রেফতার করা হয়েছে। আজকেই তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

​​উল্লেখ্য, গত বছর পবিত্র ঈদুল আজহার সময় বেগম খালেদা জিয়াকে নিজের পালিত ‘কালো মানিক’ নামের একটি বিশাল আকৃতির গরু উপহার দিতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন সোহাগ মৃধা। পরবর্তীতে খালেদা জিয়া তার এই আবেগ ও উপহারের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপহারটি গ্রহণ করেন। তবে সোহাগের পরিবারের আর্থিক সচ্ছলতার কথা বিবেচনা করে গরুটি তাকেই ফেরত বুঝিয়ে দেন। পরে চলতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরুটি বিক্রি করেছিলেন সোহাগ মৃধা।

​গত বছরের সেই আলোচিত ও প্রশংসিত তরুণ সোহাগ এবার পর্নোগ্রাফি ও মারামারির মতো গুরুতর অপরাধের মামলায় জড়িয়ে জেলহাজতে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ