ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

শেরপুরের শ্রীবরদীতে সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ তিন মাদক পাচারকারীর বিরুদ্ধে মামলা

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী।

বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের

চুরি যাওয়া সব মালামাল উদ্ধার করলো পুলিশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণা সদর থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মহোদয়

মাদকবিরোধী অভিযানে দূর্গাপুরে ২ জন আটক, মোবাইল কোর্টে সাজা

দোয়ারাবাজারে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার।

(​নিজস্ব প্রতিবেদক,) ​সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই যুবকের একটি বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত মুনসুর আলী (২৯) দিরাই থানার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

​স্থানীয় সূত্রে জানা যায়, মুনসুর আলী দীর্ঘদিন ধরে দোয়ারাবাজারের নরসিংপুর এলাকায় সোনালী চেলা নদীর তীরবর্তী অঞ্চলে দিনমজুরের কাজ করে আসছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার সকালে প্রতিবেশীরা তার কোনো সাড়া-শব্দ না পেয়ে এগিয়ে যান এবং বসতঘরের ভেতর তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি অবগত করা হয়।

​ঘটনার খবর পেয়ে দোয়ারাবাজার থানা এসআই জলিল ও এসআই জানু মিয়া পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয়রা জানান, তিনি অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন এবং জীবিকার প্রয়োজনে সোনালী চেলা নদীতে কাজ করতেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্ত শেষ হলে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

​এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে নিহতের বাড়ি দিরাই থানা এলাকায় বলে জানা গেছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দোয়ারাবাজারে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার।

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ