ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

বিজয়নগরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার।

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা-এ বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার পৃথক দুটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের ১নং সাতবর্গ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা এবং চর ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন (৩০)। মোহাম্মদ আলী মোল্লা একই এলাকার কদর আলীর ছেলে এবং মনির হোসেন চর ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় ২০২৫ সালের ২ মার্চ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৬ ধারায় দায়ের করা একটি মামলা (মামলা নং-০২) রয়েছে। দীর্ঘদিন ধরে তারা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন বলে জানা গেছে।

মোহাম্মদ আহসান উল্লাহ্ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশ প্রশাসন সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বিজয়নগরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার।

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ