গাইবান্ধায় মাদক ব্যবসা ছাড়তে বলায় বাবা-ছেলের ওপর হামলা,ছিনতাই ৩০ হাজার টাকা, থানায় লিখিত অভিযোগ
মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের হাশেম বাজার এলাকায় মাদক ব্যবসা ছাড়ার পরামর্শ দেওয়ায় বাবা ও ছেলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত মো. মোস্তফা কামাল (৩৭) গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এজাহার সূত্রে জানা যায়, হাশেম বাজার পূর্বপাড়ার বাসিন্দা মো. জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। তিনি স্থানীয় আতিকুর রহমান (৩৫) ও আলমগীর হোসেনকে (৩২) মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে গত ১৭ জুন ভোরে হাশেম বাজারে জামাল উদ্দিনকে থাপ্পড় মারেন অভিযুক্তরা।
বিষয়টি জানতে পেরে জামাল উদ্দিনের ছেলে মোস্তফা কামাল ওইদিন বিকাল ৩টার দিকে হাশেম বাজারের রেজাউল মিয়ার চায়ের দোকানের সামনে অভিযুক্তদের কাছে কারণ জানতে চান। এ সময় আলমগীরের হুকুমে আতিকুর রহমান চড়-থাপ্পড়, কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে আতিকুর চোখা ইট দিয়ে মোস্তফা কামালের মাথায় আঘাত করেন। তিনি সরে যেতে চাইলে আঘাত বাম চোখের পাশে লেগে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় আতিকুর রহমান মোস্তফা কামালের কাছে থাকা কাপড়ের ব্যাগ থেকে রবি সীম কোম্পানির নগদ ৩০,০০০ টাকা ছিনিয়ে নেন। স্থানীয় মাসুদ মিয়া, রেজাউল করিমসহ অন্যরা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
পরে স্থানীয়দের সহায়তায় আহত মোস্তফা কামালকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে ভর্তি থাকায় তার কথামতো এজাহার লিখে ছোট ভাই রেজওয়ান আহম্মেদের মাধ্যমে থানায় পাঠানো হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত মোস্তফা কামাল।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন