ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

পীরগঞ্জে বিনামূল্যে ২৮ জন নারীর মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) এলাকা ও শাখার উদ্যোগে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত ২৮ জন নারীর মাঝে বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে লোহাগাড়া ব্র্যাক এলাকা ও শাখার কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগী নারীদের মাঝে এসব হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ১৪ জন নারীকে ২০টি করে হাঁসের বাচ্চা এবং অপর ১৪ জন নারীকে ২০টি করে মুরগির বাচ্চা প্রদান করা হয়। বিতরণের আগে অংশগ্রহণকারী নারীদের হাঁস-মুরগি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ ও খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণ ও উপকরণ সহায়তার মাধ্যমে উপকারভোগীরা হাঁস-মুরগি পালন করে নিজেদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

উপকারভোগী নারীরা এ সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেওয়ায় ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী কর্মকর্তা পয়গাম আলী।পীরগঞ্জ উপজেলা ব্র্যাক লোহাগাড়া এলাকা ও শাখার এরিয়া ম্যানেজার আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও ব্রাক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা রেজাউল করিম।

এছাড়াও উপস্থিত ছিলেন লোহাগাড়া ব্র্যাক এলাকা ব্যবস্থাপক আনিসুর রহমান, কোহিনুর বেগম, সহকারী এলাকা ব্যবস্থাপক লিটন চন্দ্র বিশ্বাসসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

পীরগঞ্জে বিনামূল্যে ২৮ জন নারীর মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ