ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

মদনে বজ্রপাতে নিহত পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়াল উপজেলা প্রশাসন

মোঃ রাসেল আহমেদ নেত্রকোনা প্রতিনিধি:- নেত্রকোনার মদন উপজেলায় বজ্রপাতে রাজিব মিয়া (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার খবর পাওয়ার পরপরই উপজেলা প্রশাসন নিহতের পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ায়।

নিহত রাজিব মিয়া উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজিব মিয়া বাড়ির পাশের একটি জমিতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত রাজিবের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন বলে পরিবার জানিয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীমের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি খুব শিগগিরই প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, “বজ্রপাতে একজন যুবকের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক মানবিক সহায়তা প্রদান করা হয়েছে এবং খুব শিগগিরই নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মদনে বজ্রপাতে নিহত পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়াল উপজেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ