ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

ঠাকূরগাঁওয়ে তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ।

মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপূর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) কার্যালয়ে পেশাগত দায়িত্বে তথ্য সংগ্রহ করতে গিয়ে চরম হেনস্তা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন  সাংবাদিক দম্পতি। অভিযুক্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে তথ্য প্রদানে কালক্ষেপণ, অশালীন ভাষায় গালিগালাজ, মোবাইল ফোনে ভিডিও ধারণ এবং এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনায়  বুধবার (১৭ জুন)২০২৬  ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ আইয়ুব আনছারী। জেলা পুলিশ সুপারের কার্যালয় অভিযোগটি গ্রহণ করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ আইয়ুব আনছারী (৪২) ‘দৈনিক বাংলাদেশ সমাচার’, ‘দৈনিক ঘোষণা’ ও ‘বাংলাদেশ ডাইরী’র ঠাকুরগাঁও জেলা ভ্রাম্যমাণ ও প্রতিনিধি এবং তার স্ত্রী মোছাঃ তাহেরা খাতুন ‘দৈনিক স্বদেশ বিচিত্রা’র ঠাকুরগাঁও  জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। মোঃ আইয়ুব আনছারী বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এবং সাংবাদিক দম্পতি  উভয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক প্রশিক্ষিত ও প্রত্যয়নপ্রাপ্ত সাংবাদিক।

লিখিত অভিযোগে আইয়ুব আনছারী উল্লেখ করেন, গত ১০ মার্চ ২০২৬ তারিখে সরকারি বিধি মোতাবেক কিছু তথ্য পাওয়ার জন্য তারা হরিপুর ইউএনও কার্যালয়ে ফরম পূরণ করে আবেদন করেন। কিন্তু কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মোঃ শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে তথ্য না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন।

এরই ধারাবাহিকতায় গত ১৫ জুন দুপুর আনুমানিক ২টার দিকে ওই সাংবাদিক দম্পতি হরিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তথ্যের সন্ধানে যান। সেখানে শহিদুল ইসলামের সঙ্গে কথা বলতে গেলে তিনি হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাদেরকে অশালীন ও অশোভনীয় ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত কর্মচারী নিজের মোবাইল ফোনে সাংবাদিকদের ভিডিও ধারণ করতে থাকেন এবং তাদেরকে ‘চোর’, ‘ভুয়া সাংবাদিক’ ও ‘চাঁদাবাজ’ বলে অপবাদ দেন। শুধু তাই নয়, তাদেরকে উপজেলা চত্বরে আসতে নিষেধ করে এলাকায় দেখলে মারপিট ও খুন-জখম করার হুমকি দেওয়া হয়।

অভিযোগকারী সাংবাদিক জানান, সরকারি কর্মচারীর এমন উগ্র আচরণ ও প্রাণনাশের হুমকির পর থেকে তারা স্বামী-স্ত্রী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে হরিপুর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) সঙ্গে দেখা ও মোবাইল ফোনে অবহিত করার পর আজ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তারা।

এই বিষয়ে সাংবাদিক দম্পতি বিবাদীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ঠাকূরগাঁওয়ে তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ।

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ