সরিষাবাড়ীতে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী দিল সোনাকান্দর সমাজ কল্যাণ যুব সংঘের
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং মাদক, জুয়া ও অপসংস্কৃতির করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করার প্রত্যয়ে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর মোড় এলাকায় সরিষাবাড়ী-আদ্রা-জামিরা প্রধান সড়কে সোনাকান্দর সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এর আগে কামরাবাদ তালতলা মোড় থেকে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোনাকান্দর মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে যোগ দেয়। মানববন্ধনে সচেতন নাগরিক সমাজ, বিভিন্ন যুব সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সোনাকান্দর সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আল মামুন সিফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও সরিষাবাড়ী কলেজের সাবেক জিএস রবিউল ইসলাম, জামালপুর সদর যুব উন্নয়ন কর্মকর্তা ইউনুস হোসাইন রতন, কামরাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মানিক মিয়া, সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্টা আশরাফ আলী বাবলু সরকার, কামরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুনজুরুল ইসলাম, স্থানীয় বাঘমারা জামে মসজিদের ইমাম শফিকুল ইসলাম, সমাজ কল্যাণ যুব সংঘের সহ-সভাপতি নুরে আলম নাহিদ ও শেখ ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবু ও আশরাফুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শাওনসহ অনেকে।
বক্তারা বলেন, মাদক, জুয়া ও অপসংস্কৃতি প্রতিনিয়ত সমাজকে গ্রাস করছে। হাত বাড়ালেই মিলছে জীবন ধ্বংসকারী মাদক। মাদক কেবল একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, এটি একটি পুরো পরিবারকে বিপর্যস্ত করে দেয়। যে সন্তানটি হতে পারত পরিবারের আশার আলো, মাদকের নীল ছোবলে সে হয়ে ওঠে পরিবারের সবচেয়ে বড় অন্ধকার। মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে অনেক সন্তান মা-বাবার ওপর নির্যাতন চালাতেও দ্বিধা করে না। ফলে সমাজে চুরি, ছিনতাই ও নানা ধরনের অপরাধ বেড়েই চলেছে।
তারা আরও বলেন, “মাদক কোনো ফ্যাশন নয়, কোনো স্বস্তিও নয়—এটি একটি চোরাবালি। যেখানে একবার পা দিলে ফিরে আসা অত্যন্ত কঠিন। তরুণরাই একটি দেশের মেরুদণ্ড, অথচ মাদক সেই মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। মাদক ব্যবসায়ীরা আমাদের সন্তানদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।
এ সময় বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজকের পর এ অঞ্চলে কেউ মাদক ব্যবসা করতে এলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে আইনের আওতায় আনা হবে।”
মানববন্ধন থেকে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন