ডেইলি বাংল সংবাদ
Post Ads 1
প্রকাশ : শনিবার, ২০ জুন ২০২৬

পীরগাছায় মেধাবী শিক্ষার্থী বাছাইয়ে বন্ধুমহল যুব ফাউন্ডেশনের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

Post Ads 7
মোল্লাহাটে গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ, বিচার ও সংসার ফেরতের দাবি

পটুয়াখালীতে জুয়েলারি দোকানে দুর্ধষ্য চুরি: আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট, আতঙ্কে ব্যবসায়ীরা

বিজয়নগর হরষপুরে জামায়াতে ইসলামীর কর্মী বৈঠক অনুষ্ঠিত

অন্নদানগরে নির্বাচনী হাওয়ায় আলোচনার কেন্দ্রে কাজী মাহাবুবার রহমান মাহাবুর

বিএনপির নেতাদের নাম ভাঙ্গিয়ে সোহেলে প্রতারণার ফাঁদ:হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।

মসূয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে তারেক মঞ্চের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

Post Ads 2

আশুলিয়ার কুরগাঁও, জামগড়া, তাজপুর ও গাজীরচট থেকে ৬ পেশাদার মাদক কারবারি আটক

Post Ads 3

আশুলিয়ার কুরগাঁও, জামগড়া, তাজপুর ও গাজীরচট থেকে ৬ পেশাদার মাদক কারবারি আটক

Middle Post Content 1

আশুলিয়া প্রতিনিধি:- ঢাকার আশুলিয়ায় পৃথক চারটিস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৬ পেশাদার মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা ও ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। শনিবার (১৩ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম।

Middle Post Content 2

​এর আগে শুক্রবার (১২ জুন) বিকেল থেকে শনিবার ভোররাত পর্যন্ত আশুলিয়ার কুরগাঁও, জামগড়া, তাজপুর এবং গাজীরচট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

Middle Post Content 3

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার ঝাওয়ারকান্দি এলাকার মৃত সহিদুল ইসলামের ছেলে মো. সজিব হোসেন (২০), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার বেতুয়া এলাকার মো. মেজবাহ আলীর ছেলে মো. তামিম (২১), জামালপুর সদর থানার নান্দিনা এলাকার মো. এমদাদুল হকের ছেলে মো. আকাশ হোসাইন (২৫), ঠাকুরগাঁও সদর থানার পাটিয়া ডাংগি এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. মাজেদুল ইসলাম হৃদয় (২৫), আশুলিয়ার কুরগাঁও পুরাতনপাড়া এলাকার মৃত জব্বার হাওলাদারের ছেলে মো. ইসরাফিল হাওলাদার (৪৫) ও একই এলাকার মৃত মো. আলী হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন (৩২)।

Middle Post Content 1

​পুলিশ জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানায় কর্মরত এসআই বিএম মেহেদী হাসান তার সঙ্গীয় ফোর্সসহ পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৪০ লিটার চোলাই মদসহ ইসরাফিল ও ফরহাদ হোসেনকে আটক করা হয়।

Middle Post Content 1

​একই দিন রাত সাড়ে ৮টার দিকে এসআই মো. জুয়েল রানা তার সঙ্গীয় ফোর্সসহ জামগড়া শিমুলতলা এলাকায় মৃধা বাড়ীর পেছনে অভিযান পরিচালনা করেন। এসময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ সজিব ও তামিমকে আটক করা হয়। ​

Middle Post Content 1

অপরদিকে রাত ৮টা ৫৫ মিনিটের দিকে এসআই নজরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্সসহ গাজীরচট হাইস্কুল রোড এলাকায় দারদা গামেন্টসের গলির মাথায় অভিযান পরিচালনা করেন। এসময় ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাজেদুল ইসলাম হৃদয়কে আটক করা হয়।

Middle Post Content 1

এছাড়াও শনিবার ভোররাতে এসআই মো. দেলোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর পালোয়ান বাড়ির মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আকাশ হোসাইনকে আটক করা হয়।

Middle Post Content 1

এ ব্যাপারে ​আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৪টি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়া, মাদক ও সন্ত্রাসমুক্ত আশুলিয়া গড়তে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।  আশুলিয়া থানা এলাকায় অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা।

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

আশুলিয়ার কুরগাঁও, জামগড়া, তাজপুর ও গাজীরচট থেকে ৬ পেশাদার মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

আশুলিয়ার কুরগাঁও, জামগড়া, তাজপুর ও গাজীরচট থেকে ৬ পেশাদার মাদক কারবারি আটক

আশুলিয়া প্রতিনিধি:- ঢাকার আশুলিয়ায় পৃথক চারটিস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৬ পেশাদার মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা ও ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। শনিবার (১৩ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম।

​এর আগে শুক্রবার (১২ জুন) বিকেল থেকে শনিবার ভোররাত পর্যন্ত আশুলিয়ার কুরগাঁও, জামগড়া, তাজপুর এবং গাজীরচট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার ঝাওয়ারকান্দি এলাকার মৃত সহিদুল ইসলামের ছেলে মো. সজিব হোসেন (২০), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার বেতুয়া এলাকার মো. মেজবাহ আলীর ছেলে মো. তামিম (২১), জামালপুর সদর থানার নান্দিনা এলাকার মো. এমদাদুল হকের ছেলে মো. আকাশ হোসাইন (২৫), ঠাকুরগাঁও সদর থানার পাটিয়া ডাংগি এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. মাজেদুল ইসলাম হৃদয় (২৫), আশুলিয়ার কুরগাঁও পুরাতনপাড়া এলাকার মৃত জব্বার হাওলাদারের ছেলে মো. ইসরাফিল হাওলাদার (৪৫) ও একই এলাকার মৃত মো. আলী হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন (৩২)।

​পুলিশ জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানায় কর্মরত এসআই বিএম মেহেদী হাসান তার সঙ্গীয় ফোর্সসহ পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৪০ লিটার চোলাই মদসহ ইসরাফিল ও ফরহাদ হোসেনকে আটক করা হয়।

​একই দিন রাত সাড়ে ৮টার দিকে এসআই মো. জুয়েল রানা তার সঙ্গীয় ফোর্সসহ জামগড়া শিমুলতলা এলাকায় মৃধা বাড়ীর পেছনে অভিযান পরিচালনা করেন। এসময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ সজিব ও তামিমকে আটক করা হয়। ​

অপরদিকে রাত ৮টা ৫৫ মিনিটের দিকে এসআই নজরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্সসহ গাজীরচট হাইস্কুল রোড এলাকায় দারদা গামেন্টসের গলির মাথায় অভিযান পরিচালনা করেন। এসময় ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাজেদুল ইসলাম হৃদয়কে আটক করা হয়।

এছাড়াও শনিবার ভোররাতে এসআই মো. দেলোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর পালোয়ান বাড়ির মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আকাশ হোসাইনকে আটক করা হয়।

এ ব্যাপারে ​আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৪টি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়া, মাদক ও সন্ত্রাসমুক্ত আশুলিয়া গড়তে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।  আশুলিয়া থানা এলাকায় অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ