ডেইলি বাংল সংবাদ
Post Ads 1
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

"উনি আমাদের অভয় দিয়েছিলেন" কেএমপি কর্মকর্তার বিদায়ে সাধারণ মানুষের আক্ষেপ।

Post Ads 7
চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ১, পলাতকদের খুঁজছে পুলিশ

চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার

নান্দাইলে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত।

মদন প্রেসক্লাবে ওসি–সাংবাদিক মতবিনিময়: মাদকমুক্ত মদন গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান

হরিরামপুরে গোপিনাথপুর পাল পাড়া সরকারি রাস্তার বেহাল দশা,ঝুঁকিতে চলাচল।

ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির  সভা অনুষ্ঠিত

কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিলের ডাক

Post Ads 2

পটুয়াখালীতে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Post Ads 3

পটুয়াখালীতে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Middle Post Content 1

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি:- পটুয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলার কলাপাড়া থানাধীন নীলগঞ্জ ইউনিয়নের ঘোটাবাছা এলাকার কুয়াকাটা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নুরুজ্জামান হাওলাদার (৩২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নুরুজ্জামান কলাপাড়া থানার বাসিন্দা।

Middle Post Content 2

রবিবার (২১ জুন ) পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল নিয়মিত মাদকবিরোধী অভিযানে বের হয়। গতকাল  শনিবার (২০ জুন) সকাল পৌনে ৯টার দিকে ডিবি পুলিশের একটি টিম নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঘোটাবাছা এলাকায় মহাসড়কের ওপর এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

Middle Post Content 3

সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ বাদল ফকিরসহ ডিবি'র একটি বিশেষ টিম পুলিশ সুপারকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে সকাল আনুমানিক ৯:০৫ মিনিটে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নুরুজ্জামান হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

Middle Post Content 1

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০২৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-২৫, তারিখ: ২০-০৬-২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে।

Middle Post Content 1

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেফতারকৃত নুরুজ্জামান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পটুয়াখালীতে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

পটুয়াখালীতে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি:- পটুয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলার কলাপাড়া থানাধীন নীলগঞ্জ ইউনিয়নের ঘোটাবাছা এলাকার কুয়াকাটা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নুরুজ্জামান হাওলাদার (৩২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নুরুজ্জামান কলাপাড়া থানার বাসিন্দা।

রবিবার (২১ জুন ) পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল নিয়মিত মাদকবিরোধী অভিযানে বের হয়। গতকাল  শনিবার (২০ জুন) সকাল পৌনে ৯টার দিকে ডিবি পুলিশের একটি টিম নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঘোটাবাছা এলাকায় মহাসড়কের ওপর এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ বাদল ফকিরসহ ডিবি'র একটি বিশেষ টিম পুলিশ সুপারকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে সকাল আনুমানিক ৯:০৫ মিনিটে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নুরুজ্জামান হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০২৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-২৫, তারিখ: ২০-০৬-২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেফতারকৃত নুরুজ্জামান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ