নান্দাইলে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত।
ময়মনসিংহ নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ নান্দাইলে গত ১৫ জুন ২৬ ইং তারিখে নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ আবু কাজেম গ্রাম আদালত প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন বলে গ্রামীণ জনগণের ন্যায় বিচার প্রাপ্তি সহজতর করা এবং গ্রাম আদালতের সেবা সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আচারগাঁও ইউনিয়নে "বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী" আয়োজন করা হয়েছে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমের উদ্দেশ্য হলো গ্রাম আদালতের কার্যক্রম, এখতিয়ার, মামলা দায়ের পদ্ধতি, বিচার প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করা। বর্তমানে গ্রাম আদালত দেশের তৃণমূল পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা প্রদানের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে।
তিনি বলেন ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে ফৌজদারী মামলা ১০ টাকা ও দেওয়ানী মামলা ২০ টাকার মাধ্যমে এ সেবা পাওয়া যায়।অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন আচারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু। এ সময় তিনি গ্রাম আদালতের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাওয়ার জন্য সকলকে ইউনিয়ন পরিষদে আসার আহবান জানান এবং উপস্থিত সকলকে গ্রাম আদালতের সেবা সম্পর্কে নিজ নিজ এলাকায় প্রচার করার জন্য অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, যুব প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ ও সকল গ্রাম পুলিশগণ অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে ভিডিও প্রদর্শনী, র্যালী ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন