ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গাইবান্ধার খোলাহাটীতে শিশুর শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা: রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মোঃ রিয়ায এলাহী রাজন:গাইবান্ধা জেলা প্রতিনিধি:- গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত ‘জাফলং চাইনিজ অ্যান্ড ফাস্টফুড’ রেস্টুরেন্টে এক শিশুর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে বুধবার এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

 ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রেস্টুরেন্টটির এক কর্মচারীর বিরুদ্ধে এক শিশুর সঙ্গে অশোভন আচরণ ও শ্লীলতাহানির অভিযোগ ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

 বিষয়টি দ্রুত স্থানীয় জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হন।

একপর্যায়ে উত্তেজিত জনতা রেস্টুরেন্টটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে সেখানে অগ্নিসংযোগ করা হলে রেস্টুরেন্টের আসবাবপত্র, সরঞ্জাম ও অন্যান্য মালামালের ক্ষয়ক্ষতি হয়। 

এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ সদস্যরা স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানান এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, শিশুর শ্লীলতাহানির অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

 অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদেরও শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

গাইবান্ধার খোলাহাটীতে শিশুর শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা: রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ