ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

অসুস্থ নেতার পাশে মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল, নিলেন শারীরিক অবস্থার খোঁজখবর

নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কলমাকান্দার সোহেল রানা

কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত

দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে।

বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি

নান্দাইলে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপ্রদান অনুষ্ঠান  অনুষ্ঠিত

দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়া থানা কর্তৃক পরিচালিত গত ২৪ ঘন্টার অভিযানে ৬জন গ্রেপ্তার

বারহাট্টায় গাজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়

ওমর ফারুক আহম্মদ  (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায়   মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার হরিয়াতলা গ্রামে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), 

সাজাপ্রাপ্তরা হলেন- বারহাট্টা উপজেলার হরিয়াতলা গ্রামের মো. দুলাল বেপারির ছেলে মো. রুবেল মিয়া (৩০) এবং একই গ্রামের মৌলা মিয়ার ছেলে মো. লাক মিয়া (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বারহাট্টা উপজেলার হরিয়াতলা গ্রামের আব্দুল আজিজ নামক এক ব্যক্তির বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে মাদকদ্রব্য সেবন ও মজুত করার সময় হাতেনাতে রুবেল মিয়া ও লাক মিয়াকে আটক করেন অধিদপ্তরের কর্মকর্তারা।

পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম। তিনি আটককৃত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা ও প্রমাণ পেয়ে তাদেরকে দোষী সাব্যস্ত করেন। অপরাধ বিবেচনায় উভয়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আইনি প্রক্রিয়া শেষে কারাদণ্ড প্রাপ্ত ওই দুই আসামিকে আজই নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে ডিএনসি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বারহাট্টায় গাজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ