ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিনের উদ্যোগে মশা নিধনের ৬ষ্ঠ পর্ব সম্পন্ন; জনমনে স্বস্তি

সৌদি আরবে ৩ অসাধু জালিয়াতির চক্রের রোশনলে ব্যবসায়ী মিশকাতুল আলা ক্ষতিগ্রস্ত  প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন।

পিয়ারপুর ইউনিয়নে মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপির একাংশের আপত্তি, ত্যাগী নেতার দাবি

ডিমলায় সংগঠন থেকে বহিষ্কারের পর  শেফাজুল ইসলামের ক্ষোভ, ‘অন্যায়ের প্রতিবাদ করাই কি অপরাধ?’

পঞ্চগড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কটিয়াদীর মো. রফিকুল ইসলাম

কচুয়ায় বিদায়ী এসিল্যান্ড আবু নাছিরকে সংবর্ধনা, নবাগত এসিল্যান্ড আনিসুর রহমানকে স্বাগতম,

পীরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল।

বিজয়নগরে জমশেদ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ খেলার মাঠে খাতাবাড়ি জমশেদ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম খান শাহ আলমের অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফাইনাল অনুষ্ঠানে হাজী জালাল উদ্দীন সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ ক্বারী আনোয়ার হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধন্তী ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠনের সভাপতি হাজী আমিনুল ইসলাম মোছন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুক,বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক - সাংবাদিক শাহনেওয়াজ শাহ,বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হৃদয়, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম রাষ্ট্রু, সাংবাদিক মিয়া মো. আসকির উদ্দিন, শাজাহান সরকার, শেখ সজিব মেম্বার, হাজী ইউনুছ মিয়া, আয়ুব খান আল আয়ুবী, মো. স্বপন মিয়া, রাশেদ খান মেনন, দিলু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে লিটন একাদশ টাইব্রেকারে সুমন একাদশকে ৬-৫ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন প্রয়োজন। এ ধরনের উদ্যোগে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা উচিত।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য প্রথম পুরস্কার হিসেবে একটি খাসি এবং রানার্সআপ দলের জন্য একটি ট্রফি নির্ধারণ করা হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে খাসি এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিসহ উপস্থিত সকল অতিথিকে সম্মাননা পদক প্রদান করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

আয়োজকরা জানান, গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য সংরক্ষণ এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিজয়নগরে জমশেদ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ