ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বালিয়াডাঙ্গীতে পুকূরে  ডুবে শিশুর করুণ মৃত্যু।

বেড়ায় চিহ্নিত গাঁজা ডিলার মিকাইল গ্রেপ্তার: ৯ মাসের কারাদণ্ড ও লক্ষাধিক টাকা জরিমানা

জগনাদিতে চোর আতঙ্কে উদ্বিগ্ন গ্রামবাসী: এবার জলিল মোল্লার সিএনজির চাকা চুরি!

পীরগাছায় পুকুরপাড়ের লিচু গাছের ডালপালা কাটার অভিযোগ,প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

পীরগাছায় নির্মাণাধীন স্টেডিয়ামে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে হামলা ও সড়ক অবরোধ

সেরা প্রতিনিধি হিসেবে সম্মাননা ক্রেস্ট পেলেন ওসমানীনগরের সাংবাদিক ফজলু মিয়া

সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, দোষীদের শাস্তি দাবি মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের

আবু রায়হান,মণিরামপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া ধর্মপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় পরিচালনা কমিটি গঠনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এনটিভি অনলাইনের যশোর জেলার মনিরামপুর-কেশবপুর প্রতিনিধি। এ সময় তার মোবাইল ফোনও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, চিংড়া ধর্মপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম নিয়মনীতির তোয়াক্কা না করে গোপনে মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করে তালিকা বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে পাঠান।  এই খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার জমিদাতা ও প্রতিষ্ঠাতা সদস্য সাধারণ এলাকাবাসী ও অধ্যক্ষের পক্ষের লোকজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময়ে তথ্য সংগ্রহকালে দায়িত্বরত সাংবাদিক এনামুল হাসানের উপর হামলা চালানো হয় এবং ভিডিও না করার জন্য তার মোবাইল ভেঙে ফেলা হয়। পরে অপ্রীতিকর এই ঘটনা এড়াতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী বলেন, স্বাধীন সাংবাদিকতার উপর এ ধরনের হামলা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। পেশাগত দায়িত্ব পালনকালে হেনস্তা বা হামলার শিকার সহযোদ্ধা এনামুল হাসানের ঘটনাটি সাংবাদিক সমাজের জন্য চরম হতাশা ও দুঃখজনক। বিষয়টি নিয়ে ইতোমধ্যে প্রশাসনের সাথে কথা বলা হয়েছে, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। 

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির হোসেন বলেন, দোষীদের আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সহ-সভাপতি এসএম তাজাম্মুল বলেন, তথ্য সংগ্রহকালে এনামুল হাসানের উপর হামলা ও  তথ্য গোপন করতে মোবাইল ভাঙচুর স্বাধীন সাংবাদিকতার জন্য একটা অশুভ সংকেত। দ্রুত এ সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। গড়িমসি দেখলে দাবী আদায়ে রাজপথে নামব আমরা।

সোশ্যাল মিডিয়ায় এনটিভি অনলাইন প্রতিনিধি এনামুল হাসানের উপর অতর্কিত হামলা এবং পেশাগত দায়িত্ব পালনকালে এমন হামলার ঘটনা ছড়িয়ে পড়ায় কেশবপুর-মনিরামপুরসহ দেশের বিভিন্ন জায়গা থেকে কর্মরত সাংবাদিক-সচেতনমহল তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৯ জুলাই ২০২৬

সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, দোষীদের শাস্তি দাবি মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ