ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বালিয়াডাঙ্গীতে পুকূরে  ডুবে শিশুর করুণ মৃত্যু।

বেড়ায় চিহ্নিত গাঁজা ডিলার মিকাইল গ্রেপ্তার: ৯ মাসের কারাদণ্ড ও লক্ষাধিক টাকা জরিমানা

জগনাদিতে চোর আতঙ্কে উদ্বিগ্ন গ্রামবাসী: এবার জলিল মোল্লার সিএনজির চাকা চুরি!

পীরগাছায় পুকুরপাড়ের লিচু গাছের ডালপালা কাটার অভিযোগ,প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

পীরগাছায় নির্মাণাধীন স্টেডিয়ামে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে হামলা ও সড়ক অবরোধ

সেরা প্রতিনিধি হিসেবে সম্মাননা ক্রেস্ট পেলেন ওসমানীনগরের সাংবাদিক ফজলু মিয়া

চট্টগ্রাম কবিয়াল সমিতির ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে ঐতিহ্যবাহী কবিগান ও লোকসংস্কৃতির বিকাশে কাজ করা চট্টগ্রাম কবিয়াল সমিতির ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৮ জুন) নগরীর চকবাজারস্থ ফুলতলা এলাকায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কবিয়াল কংসরাজ দত্ত এবং সঞ্চালনা করেন কবিয়াল রবিশঙ্কর দে রুবেল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিয়াল আব্দুল আজিজ সরকার। প্রধান আলোচক ছিলেন কবিয়াল শ্যামল শীল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা বিষ্ণুপদ সরকার, পৃষ্ঠপোষক মো. মন্নান ভূঁইয়া ও ড. রাজ কুমার আচার্য্য। বিশেষ অতিথি ছিলেন প্রদীপ রুদ্র।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দিলীপ সরকার, নিরঞ্জন ঘোষ, জাহেদ সরকার, বিকাশ দত্ত, মাধবী ভট্টাচার্য্য, কমল বসাক, শিমন বসাক, সুমন দেবনাথ, আশুতোষ চক্রবর্তী রাম, উত্তম বাইন, রণতোষ নমঃ, বিজয় দেবনাথ, সমীর বাইন, স্বরূপ দত্ত, টিপু আচার্য্য, নির্মল দাশ, বিমল দাশসহ সমিতির অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে কবিয়াল কংসরাজ দত্তকে সভাপতি, কবিয়াল জে. কে. শর্ম্মাকে সাধারণ সম্পাদক, নিরঞ্জন ঘোষকে কোষাধ্যক্ষ এবং জাহেদ সরকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রামের ঐতিহ্যবাহী কবিগান, লোকসংস্কৃতি ও কবিয়ালদের সৃজনশীল কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৯ জুলাই ২০২৬

চট্টগ্রাম কবিয়াল সমিতির ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ