ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

সাতক্ষীরা কালিগঞ্জে ৮ দলিও ফুটবল  টুর্ণামেন্টের ড্রিম ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যবিধির বেহাল দশা, হাত ধোয়ার বেসিনেই মেডিকেল বর্জ্যের স্তূপ

বিশ্ব পরিবেশ দিবসে সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ

ভেড়ামারা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

জেলা পরিষদ প্রশাসকে ফুলেল শুভেচ্ছা

জেলা পরিষদ প্রশাসকে ফুলেল শুভেচ্ছা

ময়নাতদন্তে শ্বাসরোধে হত্যার প্রমাণ: রংপুরের আলোচিত নুপুর হত্যা মামলায় দুই মূল অভিযুক্ত গ্রেফতার

রংপুরের পীরগাছায় আলোচিত নুসরাত জাহান নুপুর হত্যা মামলার দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পীরগাছা থানা

 পুলিশ। বৃহস্পতিবার  (২৫জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সতন্ত্রা গ্রামে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. খালিদ হাসান মিলু (২৫) ও তার স্ত্রী মোছা. দিলরুবা আক্তার দিশা (২২)। তারা উভয়েই পীরগাছা উপজেলার সতন্ত্রা গ্রামের বাসিন্দা।

রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় পীরগাছা থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় পীরগাছা থানায় দণ্ডবিধির ৩০২সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, বিয়ের পর নুসরাত জাহান নুপুর ও তার স্বামী ঢাকায় চাকরি করতেন। পরে তারা নুপুরের বাবার বাড়িতে বসবাস শুরু করলে পারিবারিকভাবে ওই বিয়ে মেনে নিতে না পেরে অভিযুক্তরা তাদের বিভিন্নভাবে হুমকি ও বাধা দিতে থাকেন।

অভিযোগ অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি নুপুরের স্বামী তাকে নিতে শ্বশুরবাড়িতে গেলে অভিযুক্তরা তাকে মারধর করেন এবং জোরপূর্বক ডিভোর্সের কাগজে স্বাক্ষর করানোর চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় নুপুরকে শারীরিকভাবে নির্যাতন ও আটকে রাখা হয়। একই সঙ্গে তার স্বামীকেও একটি কক্ষে আটকে রাখা হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরদিন সকালে নুপুরের মরদেহ ঘরের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রথমে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়ার পর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয় এবং নতুন করে মামলা রুজু করে পুলিশ।

রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ভুক্তভোগী পরিবারকে ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২৮ জুন ২০২৬

ময়নাতদন্তে শ্বাসরোধে হত্যার প্রমাণ: রংপুরের আলোচিত নুপুর হত্যা মামলায় দুই মূল অভিযুক্ত গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ