ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

সাতক্ষীরা কালিগঞ্জে ৮ দলিও ফুটবল  টুর্ণামেন্টের ড্রিম ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যবিধির বেহাল দশা, হাত ধোয়ার বেসিনেই মেডিকেল বর্জ্যের স্তূপ

বিশ্ব পরিবেশ দিবসে সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ

ভেড়ামারা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

জেলা পরিষদ প্রশাসকে ফুলেল শুভেচ্ছা

জেলা পরিষদ প্রশাসকে ফুলেল শুভেচ্ছা

ময়নাতদন্তে শ্বাসরোধে হত্যার প্রমাণ: রংপুরের আলোচিত নুপুর হত্যা মামলায় দুই মূল অভিযুক্ত গ্রেফতার

পটুয়াখালীতে আন্তর্জাতিক নির্যাতিতদের সহায়তা দিবস পালিত, মব জাস্টিস বন্ধের দাবি

নির্যাতিতদের পাশে দাঁড়াতে রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগের আহ্বান

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: মানবাধিকার সংগঠন 'অধিকার'-এর উদ্যোগে আন্তর্জাতিক নির্যাতিতদের সহায়তা দিবস উপলক্ষে শুক্রবার (২৬ জুন) সকালে পটুয়াখালীতে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশ, তাদের ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানবাধিকার সুরক্ষার আহ্বান জানানো হয়।

এ উপলক্ষে সকাল ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকারকর্মী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নির্যাতন, সহিংসতা ও বিচারবহির্ভূত সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মানববন্ধন শেষে পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক অতুল চন্দ্র দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পটুয়াখালী জেলা শাখার সভাপতি কমরেড মোতালেব মোল্লা, সাবেক অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম সিরাজসহ অন্যান্য বক্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সোহরাব হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নির্যাতনের শিকার ব্যক্তিদের শুধু সহানুভূতি নয়, তাদের আইনি সহায়তা, পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। একই সঙ্গে সমাজের সকল বিবেকবান মানুষকে নির্যাতিতদের পাশে দাঁড়াতে হবে এবং মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা আইনের শাসন ও মানবাধিকারের জন্য হুমকি। তাই মব জাস্টিস বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

অনুষ্ঠানের শেষে মানবাধিকার প্রতিষ্ঠা, নির্যাতনমুক্ত সমাজ গঠন এবং সকল নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২৮ জুন ২০২৬

নির্যাতিতদের পাশে দাঁড়াতে রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগের আহ্বান

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ