ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬

পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিনের উদ্যোগে মশা নিধনের ৬ষ্ঠ পর্ব সম্পন্ন; জনমনে স্বস্তি

সৌদি আরবে ৩ অসাধু জালিয়াতির চক্রের রোশনলে ব্যবসায়ী মিশকাতুল আলা ক্ষতিগ্রস্ত  প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন।

পিয়ারপুর ইউনিয়নে মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপির একাংশের আপত্তি, ত্যাগী নেতার দাবি

ডিমলায় সংগঠন থেকে বহিষ্কারের পর  শেফাজুল ইসলামের ক্ষোভ, ‘অন্যায়ের প্রতিবাদ করাই কি অপরাধ?’

পঞ্চগড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কটিয়াদীর মো. রফিকুল ইসলাম

কচুয়ায় বিদায়ী এসিল্যান্ড আবু নাছিরকে সংবর্ধনা, নবাগত এসিল্যান্ড আনিসুর রহমানকে স্বাগতম,

পীরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল।

ধুনটে ইসলামী আন্দোলন বাংলাদেশের যৌথ সদস্য তারবিয়াত অনুষ্ঠিত

আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধি:- ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার উদ্যোগে যৌথ সদস্য তারবিয়াত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টায় ধুনট উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মুফতী শাহাদত হোসেন।

যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সেক্রেটারি শাহীন আলম এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আতিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল হক্ব আজাদ। তিনি বলেন, ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র গঠনে সংগঠনের নেতাকর্মীদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু, ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন মন্টু এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আশরাফুদ্দীন আল আজাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের আদর্শিক, সাংগঠনিক ও নৈতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। এতে ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগঠনের নেতাকর্মী ও সদস্যগণ অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ধুনটে ইসলামী আন্দোলন বাংলাদেশের যৌথ সদস্য তারবিয়াত অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ