ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মণিরামপুরে পুলিশের পৃথক অভিযানে ওয়ানশুটার গান ও ইয়াবাসহ আটক-১

হকার উচ্ছেদের ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে সমাবেশ ও ডেপুটেশন।

পীরগাছায় সরকারি স্কুলের গাছের ডাল কাটার অভিযোগ করায় শিক্ষককে মারধরের অভিযোগ

গাজীপুরে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ১১

বিশ্ব জনসংখ্যা দিবসে বারহাট্টায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমকপ্রদ সাফল্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব //

কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি  দোকান রাস্তায় পানি বন্ধী

প্রথম বিসিএসেই প্রশাসন ক্যাডারে মেধাতালিকায় ১২তম, খানসামার কৃতি সন্তান মাসরুর সাকিব

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:- দিনাজপুরের খানসামা উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব ফজলুল হক মাস্টারের নাতি এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র আলহাজ্ব মো. সৈয়েদুর রহমান সরকারের কনিষ্ঠ পুত্র মাসরুর সাকিব ৪৭তম বিসিএস পরীক্ষায় প্রথম অংশগ্রহণেই প্রশাসন ক্যাডারে মেধাতালিকায় ১২তম স্থান অর্জন করে বিরল সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রকৌশলে স্নাতক সম্পন্ন করা মাসরুর সাকিব বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশনে কর্মরত রয়েছেন। শিক্ষক পরিবারের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই মেধা, অধ্যবসায় ও শৃঙ্খলার পরিচয় দিয়ে আসা এই তরুণ নিজেও দুই শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন গঠনে ভূমিকা রেখেছেন। এবার তিনি রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক সেবায় যোগদানের মাধ্যমে নতুন দায়িত্ব পালনের সুযোগ অর্জন করলেন।

মাসরুর সাকিবের শিক্ষাজীবনের সূচনা হয় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। ২০১৬ সালে এসএসসি এবং ২০১৮ সালে ঢাকার ঐতিহ্যবাহী নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ ভর্তি হন। ২০২৪ সালে সেখান থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

তাঁর পিতা মো. সৈয়েদুর রহমান সরকার বোদা উপজেলার পাথরাজ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মাতা মোর্শেদা খানম একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর সহধর্মিণী বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সিনিয়র কর্মকর্তা। এছাড়া তাঁর বড় ভাই ও ভাবি উভয়েই বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা হিসেবে দেশের স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছেন।

স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, প্রকৌশল শিক্ষায় দক্ষ একজন মেধাবী তরুণের প্রশাসন ক্যাডারে যোগদান সরকারি প্রশাসনকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

মাসরুর সাকিবের এই গৌরবোজ্জ্বল অর্জনে খানসামা উপজেলাসহ সমগ্র দিনাজপুরে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, শিক্ষাবিষয়ক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণে সফল কর্মজীবন কামনা করেছেন সর্বস্তরের মানুষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

প্রথম বিসিএসেই প্রশাসন ক্যাডারে মেধাতালিকায় ১২তম, খানসামার কৃতি সন্তান মাসরুর সাকিব

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ